ছবির ক্যাপশন:
মেহেরপুর জেলা জামায়েতের উদ্যোগে নির্বাচনী মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে তিনটার দিকে মেহেরপুর সরকারি কলেজ মাঠ থেকে জেলা জামায়াতের আয়োজিত মোটরসাইকেল শোভাযাত্রাটি নেতৃত্ব দেন মেহেরপুর-মুজিবনগর আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমির মাওলানা তাজউদ্দিন খান।
এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইকবাল হুসাইন, জেলা নায়েবে আমির মাওলানা মহাবুব উল আলম, জেলা রাজনৈতিক সেক্রেটারি কাজী রুহুল আমিন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রউফ মুকুল, সদর উপজেলা আমির মাওলানা সোহেল রানা, মুজিবনগর উপজেলা আমির মাওলানা খানজাহান আলী, জেলা বায়তুলমাল সম্পাদক মো. জারজিস হোসাইন, সদর উপজেলা সেক্রেটারি মাস্টার জাব্বারুল ইসলাম, মুজিবনগর উপজেলা সেক্রেটারি মো. খাইরুল বাশার প্রমুখ।
