শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে জামায়াতের প্রার্থীর গণসংযোগ

  • আপলোড তারিখঃ ১৭-১১-২০২৫ ইং
মেহেরপুরে জামায়াতের প্রার্থীর গণসংযোগ

মেহেরপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা তাজউদ্দিন খানের নেতৃত্বে সদর উপজেলার বারাদী ইউনিয়নের রাজনগর গ্রামে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল চারটার দিকে রাজনগর গ্রামের প্রধান সড়ক ও স্থানীয় দোকানপাটে এ গণসংযোগ পরিচালিত হয়। গণসংযোগ চলাকালে পথচারী, দোকানি ও এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন মাওলানা তাজউদ্দিন খান। তিনি তাদের সমস্যার কথা শোনেন এবং আসন্ন রাজনৈতিক কর্মসূচিতে দলীয় প্রার্থীর প্রতি সমর্থন প্রদানের আহ্বান জানান।‎
‎    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা আমির সোহেল রানা, সদর উপজেলার সেক্রেটারি ও আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জাব্বারুল ইসলাম মাস্টার, মেহেরপুর শ্রমিক ফেডারেশনের সভাপতি আবুল হোসেন, বারাদী ইউনিয়নের আমির মাওলানা আসাদুজ্জামান, সেক্রেটারি আব্দুর রাজ্জাকসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
গণসংযোগ কর্মসূচিতে নেতারা জনগণের দ্বারে দ্বারে গিয়ে দলীয় প্রার্থীর পক্ষে সমর্থন বৃদ্ধির পাশাপাশি এলাকার চলমান সমস্যা, উন্নয়ন সম্ভাবনা ও রাজনৈতিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। আয়োজকরা জানান, আসন্ন নির্বাচনে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে এ ধরনের কর্মসূচি আরও জোরদার করা হবে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে আইনজীবী সমিতির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান