সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়ন বিতরণ

সভাপতি ও সম্পাদক পদে একাধিক প্রার্থী
  • আপলোড তারিখঃ ১২-১১-২০২৫ ইং
চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়ন বিতরণ

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নির্বাচনের জন্য গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশন মনোনয়নপত্র বিতরণ করেছে। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জানা গেছে, নির্বাচনে সভাপতি পদে বর্তমান বারের সভাপতি সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম ও মারুফ সরোয়ার বাবু, সাধারণ সম্পাদক পদে বারের বর্তমান সাধারণ সম্পাদক আহসান আলী, আনছার আলী, মইন উদ্দীন মইনুল, মোসলেম উদ্দিন (২) ও অহিদুল আলম মানি খন্দকার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।


এছাড়া সহসভাপতি পদে আকসিজুল ইসলাম রতন, আব্দুল্লাহ আল মামুন, সিরাজুল ইসলাম ও একলাছুর রহমান কাজল, সহ-সম্পাদক পদে  আফরোজা আক্তার ও মশিউর রহমান, সদস্য পদে মো. আক্তারুজ্জামান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 


ফোরামের পক্ষে আ.স.ম আব্দুর রউফ ১৫টি ফরম এবং ল’ইয়ার্স কাউন্সিলের পক্ষে হাসিবুল ইসলাম ২০টি ফরম উত্তোলন করেছেন।  চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে মোট ভোটার ২০৪ জন। ঘোষিত তফশিল অনুযায়ী ১২ নভেম্বর মনোনয়নপত্র দাখিল করতে হবে। ১৩ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। ১৬ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার ও চূড়ান্ত  প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। আগামী ২৯ নভেম্বর শনিবার সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 


চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে নির্বাচন উপ-পরিষদের আহ্বায়ক হিসেবে অ্যাড. শহিদুল হক দায়িত্ব পালন করছেন। নির্বাচন পরিচালনা কমিটির দুজন সদস্য হলেন অ্যাড. হানিফ উদ্দীন ও অ্যাড. ছরোয়ার হোসেন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত