বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখার কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা চেম্বার অফ কমার্স ভবনে আলোচনা সভা শেষে চুয়াডাঙ্গা জেলা শাখার কমিটি গঠন করা হয়।
বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবারক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা। এসময় বক্তারা তাদের স্ব স্ব ইউনিয়নের সমস্যার কথা তুলে ধরেন এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের কমিটি গঠনের পক্ষে মত দেন। বক্তারা বলেন, এই কমিটি গঠনের পর সকলের সাথে সকলের একটি যোগাযোগ থাকবে। এতে আমরা নিজেদের সুবিধা-অসুবিধা আলোচনা-সমালোচনার মাধ্যমে একটি সমাধান নিশ্চিত করতে পারবো এবং চুয়াডাঙ্গাতে যে কয়জন চেয়ারম্যান রয়েছি, অনেকেই অনেককে চিনি না। এই কমিটি গঠনের ফলে নিজেদের মধ্যে একটি যোগাযোগ সৃষ্টি হবে।
আইলহাঁস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দীন বিশ্বাসের সভাপতিত্বে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখার কমিটি ঘোষণা করেন জুড়ানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন। এতে অ্যাসোসিয়েশনের সভাপতি পদে রয়েছেন বাড়াদী ইউনিয়নের চেয়ারম্যান তবারক হোসেন, সিনিয়র সহসভাপতি আইলহাঁস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দীন বিশ্বাস, সাধারণ সম্পাদক আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম, কোষাধ্যক্ষ শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউল আলম সুজন।
১ নম্বর সদস্য জুড়ানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন। এছাড়া কমিটিতে সদস্য পদে রয়েছেন জামজামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, গাংনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুন্সি মোহাম্মদ ইমদাদুল হক, দামুড়হুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হজরত আলী, হারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুজ্জামান ওল্টু, হাসাদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, কালিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আসাদুল হক মিকা, ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান, নাটুদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ সাহা, কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দীন, নাগদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাজ ইমতিয়াজ বিপুল, নতিপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ামিন আলী, কুমারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুবুর রহমান, জেহালা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব, মোমিনপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল হক, হাউলি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দীন, উথলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক, বেলগাছি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেজেরাজ আলী।
নবনির্বাচিত সভাপতি মো. তবারক হোসেন বলেন, আমরা সবাই একসঙ্গে কাজ করতে চাই। ইউনিয়ন পরিষদ হচ্ছে তৃণমূল প্রশাসনের মূল কেন্দ্র, এখান থেকেই জনগণের সেবা নিশ্চিত করা সম্ভব। চুয়াডাঙ্গার উন্নয়ন ও চেয়ারম্যানদের অধিকার রক্ষায় আমরা ঐক্যবদ্ধ থাকব।
সাধারণ সম্পাদক মির্জা হাকিবুর রহমান লিটন বলেন, এই কমিটি চেয়ারম্যানদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও তথ্য বিনিময়ের সেতুবন্ধন তৈরি করবে। সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে ইউনিয়ন পরিষদগুলোর সক্ষমতা বৃদ্ধিই আমাদের প্রধান লক্ষ্য।
নিজস্ব প্রতিবেদক