শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
ত্যাগী-জনপ্রিয়দের মূল্যায়ন : ২৩৭ আসনে বিএনপির একক প্রার্থী ঘোষণা

চুয়াডাঙ্গার দুটি আসনে মনোনয়ন পেলেন বাবু খান ও শরীফ

মেহেরপুরের দুটি আসনে মাসুদ অরুন ও আমজাদ এবং ঝিনাইদহ-৩ মেহেদী হাসান রনি
  • আপলোড তারিখঃ ০৪-১১-২০২৫ ইং
চুয়াডাঙ্গার দুটি আসনে মনোনয়ন পেলেন বাবু খান ও শরীফ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের প্রতিশ্রুতি অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে। এই নির্বাচনের জন্য দেশের বড় রাজনৈতিক দল বিএনপি ৩০০ আসনের মধ্যে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে। আর ৬৩ আসনে কোনো প্রার্থী ঘোষণা করেনি দলটি। এর মধ্যে কিছু আসন শরিকদের জন্য রেখে দেয়া হয়েছে বলে জানিয়েছে বিএনপির একাধিক নেতা। গতকাল সোমবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


তিনি জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে প্রার্থী হচ্ছেন। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন বগুড়া-৬ আসনে। ঘোষিত প্রার্থী তালিকায় চমক হিসেবে শতাধিক নতুন মুখকে মনোনয়ন দিয়েছে বিএনপি। ফাঁকা রাখা আসনগুলোর বিষয়ে মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারি মাসে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। সেই নির্বাচন প্রায় ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা দেওয়া হচ্ছে। আর যেসব আসনে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের প্রার্থী ঘোষণা করবে, সেটি বিএনপি সমন্বয় করে নেবে।


এদিকে, ঘোষিত প্রার্থী তালিকা অনুযায়ী চুয়াডাঙ্গা-১ আসনে একক মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ ও চুয়াডাঙ্গা-২ আসনে জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু। এছাড়া মেহেরপুর-১ আসনে সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, মেহেরপুর-২ আসনে আমজাদ হোসেন ও ঝিনাইদহ-৩ আসনে মেহেদী হাসান রনি ধানের শীষের প্রার্থী হয়েছেন।


প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টায় জরুরি বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমদ, এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকেরা উপস্থিত ছিলেন। ২৩৭ আসনে যেসব প্রার্থীকে মনোনয়ন দেয়া হয়েছে, তাদের প্রায় সবাই বিগত দিনে আন্দোলন-সংগ্রামে সামনের দিক থেকে নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি এলাকার মানুষের পাশে থেকে কাজ করছেন বলে জানিয়েছেন তৃণমূল নেতা-কর্মীরা। আর বিএনপির প্রার্থী তালিকা দেখে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ যারা এই প্রক্রিয়ায় যুক্ত ছিলেন তাদের প্রশংসা করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, বিএনপি এবার প্রার্থী বাছাইয়ে বেশ দক্ষতার পরিচয় দিয়েছে। ২৩৭ আসনের প্রায় সবগুলো প্রার্থীই বিতর্কমুক্ত রয়েছেন। ফলে এটি বিএনপির নির্বাচনী প্রক্রিয়ায় একধাপ এগিয়ে দিয়েছে।


২৩৭ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা:
চুয়াডাঙ্গা-১ মো. শরীফুজ্জামান, চুয়াডাঙ্গা-২ মাহমুদ হাসান খান, মেহেরপুর-১ মাসুদ অরুন, মেহেরপুর-২ মো. আমজাদ হোসেন, কুষ্টিয়া-১ রেজা আহম্মেদ, কুষ্টিয়া-২ রাগীব রউফ চৌধুরী, কুষ্টিয়া-৩ মো. জাকির হোসেন সরকার, কুষ্টিয়া-৪ সৈয়দ মেহেদী আহমেদ রুমি, ঝিনাইদহ-৩ মোহাম্মদ মেহেদী হাসান, যশোর-১ মো. মফিকুল হাসান তৃপ্তি, যশোর-২ মোছা. সাবিরা সুলতানা, যশোর-৩ অনিন্দ্য ইসলাম অমিত, যশোর-৪ টিএস আইয়ুব, যশোর-৬ কাজী রওনকুল ইসলাম, মাগুরা-১ মো. মনোয়ার হোসেন, মাগুরা-২ নিতাই রায় চৌধুরী, নড়াইল-১ বিশ্বাস জাহাঙ্গীর আলম, খুলনা-২ নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৩ রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ আজিজুল বারী হেলাল, খুলনা-৫ মোহাম্মদ আলী আসগর, খুলনা-৬ মনিরুল হাসান বাপ্পী, সাতক্ষীরা-১ মো. হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা-২ আব্দুর রউফ, সাতক্ষীরা-৩ কাজী আলাউদ্দীন, সাতক্ষীরা-৪ মো. মনিরুজ্জামান, পঞ্চগড়-১ ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির, পঞ্চগড়-২ ফরহাদ হোসেন আজাদ, ঠাকুরগাঁও-১ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁও-৩ মো. জাহিদুর রহমান জাহিদ, দিনাজপুর-১ মো. মনজুরুল ইসলাম, দিনাজপুর-২ মো. সাদিক রিয়াজ, দিনাজপুর-৩ বেগম খালেদা জিয়া, দিনাজপুর-৪ মো. আক্তারুজ্জামান মিয়া, দিনাজপুর-৬ প্রফেসর এ জেড এম জাহিদ হোসেন, নীলফামারী-২ এ এইচ মো. সাইফুল্লাহ রুবেল, নীলফামারী-৪ মো. আব্দুল গফুর সরকার,


লালমনিরহাট-১ মো. হাসান রাজিব প্রধান, লালমনিরহাট-৩ আসাদুল হাবিব দুলু, রংপুর-১ মো. মোকাররম হোসেন সুজন, রংপুর-২ মোহাম্মদ আলী সরকার, রংপুর-৩ মো. সামসুজ্জামান সামু, রংপুর-৪ মোহাম্মদ এমদাদুল হক ভরসা, রংপুর-৫ মো. গোলাম রব্বানী, রংপুর-৬ মো. সাইফুল ইসলাম, কুড়িগ্রাম-১ সাইফুল ইসলাম রানা, কুড়িগ্রাম-২ মো. সোহেল হোসেন কায়কোবাদ, কুড়িগ্রাম-৩ তাজভীর উল ইসলাম, কুড়িগ্রাম-৪ মো. আজিজুর রহমান, গাইবান্ধা-১ খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী, গাইবান্ধা-২ মো. আনিসুজ্জামান খান বাবু, গাইবান্ধা-৩ প্রফেসর ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, গাইবান্ধা-৪ মোহাম্মদ শামীম কায়সার, গাইবান্ধা-৫ মো. ফারুক আলম সরকার, জয়পুরহাট-১ মো. মাসুদ রানা প্রধান, জয়পুরহাট-২ আব্দুল বারী, বগুড়া-১ কাজী রফিকুল ইসলাম, বগুড়া-৩ আব্দুল মুহিত তালুকদার, বগুড়া-৪ মো. মোশারফ হোসেন, বগুড়া-৫ গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৬ তারেক রহমান, বগুড়া-৭ বেগম খালেদা জিয়া, চাঁপাইনবাবগঞ্জ-১ মো. সাজাহান মিয়া, চাঁপাইনবাবগঞ্জ-২ মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ মো. হারুনর রশিদ,


নওগাঁ-১ মো. মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২ মো. সামসুজোহা খান, নওগাঁ-৩ মো. ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ ইকরামুল বারী টিপু, নওগাঁ-৬ শেখ মো. রেজাউল ইসলাম, রাজশাহী-১ মো. শরীফ উদ্দীন, রাজশাহী-২ মো. মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী-৪ ডিএমডি জিয়াউর রহমান, রাজশাহী-৫ প্রফেসর নজরুল ইসলাম, রাজশাহী-৬ আবু সাঈদ চাঁদ, নাটোর-১ ফারজানা শারমিন, নাটোর-২ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর-৪ মো. আব্দুল আজিজ, সিরাজগঞ্জ-২ ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ-৩ ভিপি আয়নুল হক, সিরাজগঞ্জ-৪ এম আকবর আলী, সিরাজগঞ্জ-৫ মো. আমিরুল ইসলাম খান, সিরাজগঞ্জ-৬ এম এ মুহিত, পাবনা-২ এ কে এম সেলিম রেজা হাবিব, পাবনা-৩ মো. হাসান জাফির তুহিন, পাবনা-৪ হাবিবুর রহমান হাবিব, পাবনা-৫ মো. শামসুর রহমান শিমুল বিশ্বাস,
বরগুনা-১ মো. নজরুল ইসলাম মোল্লা, বরগুনা-২ নুরুল ইসলাম মনি, পটুয়াখালী-১ এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী-৪ এ বি এম মোশাররফ হোসেন, ভোলা-১ গোলাম নবী আলমগীর, ভোলা-২ মো. হাফিজ ইব্রাহীম, ভোলা-৩ মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, ভোলা-৪ মো. নুরুল ইসলাম নয়ন, বরিশাল-১ জহির উদ্দিন স্বপন, বরিশাল-২ সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু, বরিশাল-৪ রাজীব আহসান, বরিশাল-৫ মো. মজিবর রহমান সরওয়ার, বরিশাল-৬ আবুল হোসেন খান, ঝালকাঠি-২ ইসরাত সুলতানা ইলেন ভুট্টু, পিরোজপুর-২ আহমেদ সোহেল মঞ্জুর, পিরোজপুর-৩ মো. রুহুল আমিন দুলাল, টাঙ্গাইল-১ ফকির মাহবুব আনাম স্বপন, টাঙ্গাইল-২ আব্দুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৩ এস এম ওবায়দুল হক নাসির, টাঙ্গাইল-৪ মো. লুৎফর রহমান মতিন, টাঙ্গাইল-৬ মো. রবিউল আউয়াল লাবলু, টাঙ্গাইল-৭ আবুল কালাম আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল-৮ আহমেদ আজম খান, জামালপুর-১ এ রশিদুজ্জামান মিল্লাত,


জামালপুর-২ এ ই সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৩ মো. মুস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর-৪ মো. ফরিদুল কবির তালুকদার শামীম, জামালপুর-৫ শাহ মো. ওয়ারেস আলী মামুন, শেরপুর-১ সানসিলা জেবরিন, শেরপুর-২ মোহাম্মদ ফাহিম চৌধুরী, শেরপুর-৩ মো. মাহমুদুল হক রুবেল, ময়মনসিংহ-১ সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ-২ মোতাহের হোসেন তালুকদার, ময়মনসিংহ-৩ এম ইকবাল হোসেইন, ময়মনসিংহ-৫ মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ-৬ মো. আখতারুল আলম, ময়মনসিংহ-৭ ডা. মো. মাহবুবুর রহমান, ময়মনসিংহ-৮ লুৎফুল্লাহেল মাজেদ, ময়মনসিংহ-৯ ইয়াসের খাঁন চৌধুরী, ময়মনসিংহ-১১ ফকর উদ্দিন আহমেদ, নেত্রকোনা-১ ব্যারিস্টার কায়সার কামাল, নেত্রকোনা-২ মো. আনোয়ারুল হক, নেত্রকোনা-৩ রফিকুল ইসলাম হিলালী, নেত্রকোনা-৪ মো. লুৎফুজ্জামান বাবর, নেত্রকোনা-৫ মো. আবু তাহের তালুকদার, কিশোরগঞ্জ-২ অ্যাড. মো. জালাল উদ্দিন, কিশোরগঞ্জ-৩ ড. ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৪ মো. ফজলুর রহমান, কিশোরগঞ্জ-৬ মো. শরীফুল আলম, মানিকগঞ্জ-২ মঈনুল ইসলাম খাঁন, মানিকগঞ্জ-৩ আফরোজা খান রিতা, মুন্সীগঞ্জ-১ শেখ মো. আব্দুল্লাহ, মুন্সীগঞ্জ-২ মিজানুর রহমান সিনহা,


ঢাকা-১ খন্দকার আবু আশফাক, ঢাকা-২ আমান উল্লাহ আমান, ঢাকা-৩ গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৪ তানভীর আহমেদ রবিন, ঢাকা-৫ নবী উল্লাহ নবী, ঢাকা-৬ ইশরাক হোসেন, ঢাকা-৮ মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, ঢাকা-১১ এম এ কাইয়ুম, ঢাকা-১২ সাইফুল আলম নীরব, ঢাকা-১৪ সানজিদা ইসলাম তুলি, ঢাকা-১৫ মো. শফিকুল ইসলাম খান, ঢাকা-১৬ আমিনুল হক, ঢাকা-১৯ ডা. দেওয়ান মো. সালাউদ্দিন, গাজীপুর-২ এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-৩ প্রফেসর ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-৪ শাহ রিয়াজুল হান্নান, গাজীপুর-৫ ফজলুল হক মিলন, নরসিংদী-১ খায়রুল কবির খোকন, নরসিংদী-২ ড. আব্দুল মঈন খান, নরসিংদী-৪ সরদার মো. সাখাওয়াত হোসেন, নরসিংদী-৫ ইঞ্জি. মো. আশরাফ উদ্দিন বকুল, নারায়ণগঞ্জ-১ মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু, নারায়ণগঞ্জ-২ নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ মো. আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৫ মো. মাসুদুজ্জামান, রাজবাড়ী-১ আলি নেওয়াজ মাহমুদ খৈয়াম, ফরিদপুর-২ শ্যামা ওবায়েদ ইসলাম, ফরিদপুর-৩ নায়াব ইউসুফ আহমেদ, ফরিদপুর-৪ শহীদুল ইসলাম বাবুল, গোপালগঞ্জ-১ মো. সেলিমুজ্জামান মোল্ল্যা, গোপালগঞ্জ-২ ডা. কে এম বাবর আলী, গোপালগঞ্জ-৩ এস এম জিলানী, মাদারীপুর-১ কামাল জামান মোল্লা, মাদারীপুর-৩ আনিসুর রহমান, শরীয়তপুর-১ সাইদ আহমেদ আসলাম, শরীয়তপুর-২ মো. শফিকুর রহমান কিরণ, শরীয়তপুর-৩ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, সুনামগঞ্জ-১ আনিসুল হক, সুনামগঞ্জ-৩ মোহাম্মদ কয়সর আহমেদ, সুনামগঞ্জ-৫ কলিম উদ্দিন মিলন, সিলেট-১ খন্দকার আব্দুল মোক্তাদির চৌধুরী, সিলেট-২ মোছা. তাহসিনা রুশদীর, সিলেট-৩ মোহাম্মদ আবদুল মালিক, সিলেট-৬ এমরান আহমেদ চৌধুরী, মৌলভীবাজার-১ নাসির উদ্দিন আহমেদ মীঠু, মৌলভীবাজার-২ সওকত হোসেন সকু, মৌলভীবাজার-৩ নাসের রহমান, মৌলভীবাজার-৪ মো. মজিবুর রহমান চৌধুরী, হবিগঞ্জ-২ আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন, হবিগঞ্জ-৩ মো. জি কে গউস, হবিগঞ্জ-৪ এস এম ফয়সাল, ব্রাহ্মণবাড়িয়া-১ এস এ হান্নান, ব্রাহ্মণবাড়িয়া-৩ মো. খালেদ হোসেন মাহবুব, ব্রাহ্মণবাড়িয়া-৪ মুশফিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া-৫ মো. আব্দুল মান্নান, কুমিল্লা-১ ড. খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা-৩ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, কুমিল্লা-৪ মঞ্জুরুল আহসান মুন্সী, কুমিল্লা-৫ মো. জসিম উদ্দিন, কুমিল্লা-৬ মো. মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৮ জাকারিয়া তাহের, কুমিল্লা-৯ মো. আবুল কালাম, কুমিল্লা-১০ মো. আব্দুল গফুর ভূঁইয়া, কুমিল্লা-১১ মো. কামরুল হুদা, চাঁদপুর-১ আ ন ম এহসানুল হক মিলন, চাঁদপুর-২ মো. জালাল উদ্দিন, চাঁদপুর-৩ শেখ ফরিদ আহমেদ, চাঁদপুর-৪ মো. হারুনুর রশিদ, চাঁদপুর-৫ মো. মমিনুল হক, ফেনী-১ বেগম খালেদা জিয়া, ফেনী-২ জয়নাল আবেদীন, ফেনী-৩ আব্দুল আওয়াল মিন্টু, নোয়াখালী-১ এ এম মাহবুব উদ্দিন, নোয়াখালী-২ জয়নাল আবেদীন ফারুক, নোয়াখালী-৩ মো. বরকত উল্লাহ বুলু, নোয়াখালী-৪ মো. শাহজাহান, নোয়াখালী-৫ মোহাম্মদ ফকরুল ইসলাম, নোয়াখালী-৬ মোহাম্মদ মাহবুবের রহমান শামীম, লক্ষ্মীপুর-২ মো. আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-৩ মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, চট্টগ্রাম-১ নুরুল আমিন (চেয়ারম্যান), চট্টগ্রাম-২ সরওয়ার আলমগীর, চট্টগ্রাম-৪ কাজী সালাউদ্দিন, চট্টগ্রাম-৫ মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম-৭ হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম-৮ এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-১০ আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম-১২ মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম-১৩ সরওয়ার জামাল নিজাম, চট্টগ্রাম-১৬ মিশকাতুল ইসলাম পাপ্পা, কক্সবাজার-১ সালাহউদ্দিন আহমেদ, কক্সবাজার-৩ লুৎফুর রহমান কাজল, কক্সবাজার-৪ শাহজাহান চৌধুরী, খাগড়াছড়ি আবদুল ওয়াদুদ ভূঁইয়া, রাঙ্গামাটি-দীপেন দেওয়ান, বান্দরবান-সাচিং প্রু।


যেসব আসনে বিএনপি এখনো প্রার্থী দেয়নি :
নীলফামারী-১, নীলফামারী-৩, লালমনিরহাট-২, ঠাকুরগাঁও-২, দিনাজপুর-৫, বগুড়া-২, নওগাঁ-৫, নাটোর-৩, সিরাজগঞ্জ-১, পাবনা-১, ঝিনাইদহ-১, ঝিনাইদহ-২, ঝিনাইদহ-৪, যশোর-৫, নড়াইল-২, বাগরেহাট-১, বাগরেহাট-২, বাগরেহাট-৩, খুলনা-১, পটুয়াখালী-২, পটুয়াখালী-৩, বরিশাল-৩, ঝালকাঠি-১, পিরোজপুর-১, টাঙ্গাইল-৫, ময়মনসিংহ-১০, কিশোরগঞ্জ-১, কিশোরগঞ্জ-৫, মানিকগঞ্জ-১, মুন্সিগঞ্জ-৩, ঢাকা-৭, ঢাকা-৯, ঢাকা-১০, ঢাকা-১৩, ঢাকা-১৭, ঢাকা-১৮, ঢাকা-২০, গাজীপুর-১, ,গাজীপুর-৬, নরসিংদী-৩, নারায়ণগঞ্জ-৪, রাজবাড়ী-২, ফরিদপুর-১, মাদারীপুর-২, সুনামগঞ্জ-২, সুনামগঞ্জ-৪, চট্টগ্রাম-৩, চট্টগ্রাম-৬, চট্টগ্রাম-৯, চট্টগ্রাম-১১, চট্টগ্রাম-১৪, চট্টগ্রাম-১৫, কক্সবাজার-২, সিলেট-৪, সিলেট-৫, হবিগঞ্জ-১, ব্রাহ্মণবাড়িয়া-২, ব্রাহ্মণবাড়িয়া-৬, কুমিল্লা-২, কুমিল্লা-৭, লক্ষ্মীপুর-১ ও লক্ষ্মীপুর-৪।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনা অনুষ্ঠানে শরীফুজ্জামান