সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা বার নির্বাচনে জাতীয়তাবাদী ফোরামের প্রার্থী ঘোষণা

সভাপতি পদে মারুফ সরোয়ার ও সম্পাদক আহসান
  • আপলোড তারিখঃ ৩১-১০-২০২৫ ইং
চুয়াডাঙ্গা বার নির্বাচনে জাতীয়তাবাদী ফোরামের প্রার্থী ঘোষণা

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি পদে অ্যাড. মারুফ সরোয়ার বাবু ও সাধারণ সম্পাদক পদে অ্যাড. আহসান আলীকে মনোনীত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত আইনজীবী ফোরামের সাধারণ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চুয়াডাঙ্গা ইউনিটের উদ্যোগে আয়োজিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাড. আ.স.ম. আব্দুর রব। আইনজীবীবী ফোরামের সদস্যসচিব মানজার আলী জোয়ার্দ্দার হেলাল সভা সঞ্চালনা করেন। সভায় সিনিয়র আইনজীবী আকরাম হোসেন, আনছার আলী, মারুফ সরোয়ার বাবু, এম এম শাহজাহান মুকুল, ওয়াহেদুজ্জামান বুলা, সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, মঈন উদ্দিন মঈনুল, সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম, আব্দুল খালেক, বদিউজ্জামান, আহসান আলী, মানি খন্দকার, হেমায়েতউল্লাহ বেল্টু, আতিয়ার রহমান (২), বজলুর রহমান ডাবলু, আক্তারুজ্জামান এবং ওহিদুজ্জামান মুকুল বক্তব্য দেন।


এ সভায় চারজন প্রার্থী সভাপতি পদে দাবিদার ছিলেন। এর মধ্যে সভাপতি পদে সৈয়দ হেদায়েত হোসেন আসলাম দলের বৃহত্তরস্বার্থে তার নাম তাৎক্ষণিক প্রত্যাহার করেন। অপর দুই প্রার্থী সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম ও আকরাম হোসেন উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে গোপন ভোটাভুটির সিদ্ধান্ত নিলে তারা সাধারণ সভার সিদ্ধান্তে দ্বিমত পোষণ করে সভাস্থান ত্যাগ করে চলে যান।


সভাপতি পদে একমাত্র প্রার্থী থাকেন অ্যাড. মারুফ সরোয়ার বাবু এবং তিনিই একমাত্র প্রার্থী হিসেবে থাকায় তার নাম ঘোষণা করা হয়। একইভাবে সাধারণ সম্পাদক পদে আনছার আলী ও মঈন উদ্দিন মঈনুল সভার ভোটাভুটির সিদ্ধান্তে দ্বিমত পোষণ করে সভাস্থল ত্যাগ করেন। এরপর সাধারণ সম্পাদক পদে আহসান আলী ও মানি খন্দকারের উপস্থিতিতে এবং তাদের সম্মতিক্রমে গোপন ব্যালটে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এ ভোটে আহসান আলী ২৭ ভোট ও মানি খন্দকার ১৬ ভোট পান। ফলে সাধারণ সম্পাদক পদে আহসান আলীকে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়। চুয়াডাঙ্গা বার নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী হিসেবে অন্যান্য পদে প্রার্থীদের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে।


সভার সভাপতি অ্যাড. আ.স.ম. আব্দুর রউফ বলেন, আসন্ন চুয়াডাঙ্গা বার নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি পদে মারুফ সরোয়ার বাবু ও সাধারণ সম্পাদক পদে আহসান আলীকে মনোনীত করে প্রার্থী ঘোষণা করা হয়েছে। সকল সদস্যকে অনুরোধ করব, সকল ভেদাভেদ ভুলে দলের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীদের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার করবেন।


প্রসঙ্গত, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন-২০২৬ আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে আগামী ২ নভেম্বর নির্বাচন তফশিল ঘোষণা করা হবে। বর্তমানে জেলা আইনজীবী সমিতির সদস্য সংখ্যা ২০৭ জন। নির্বাচন পরিচালনা উপ-পরিষদের আহ্বায়ক হিসেবে রয়েছেন শহিদুল হক (২) । নির্বাচনে পরিচালনা উপ-পরিষদের দুজন সদস্য হলেন- হানিফ উদ্দিন ও ছরোয়ার হোসেন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত