সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

  • আপলোড তারিখঃ ৩০-১০-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

চুয়াডাঙ্গায় যৌতুকের বলি গৃহবধূ লাইলী সুলতানা কুমকুমকে পিটিয়ে হত্যার দায়ে তার স্বামী শুকুর আলী ওরফে শুকলালকে (৩৭) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) সৈয়দ হাবিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। তবে একই মামলায় অভিযুক্ত শুকুর আলীর বাবা আসান মল্লিক ও মা সাহেদা খাতুনকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। মৃত্যুদণ্ডে দণ্ডিত শুকুর আলী আলমডাঙ্গা উপজেলার এনায়েতপুর স্কুলপাড়ার বাসিন্দা। মামলার শুরু থেকেই পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই এ রায় ঘোষণা করে আদালত।


মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ২৮ নভেম্বর যৌতুকের দাবিতে আলমডাঙ্গার এনায়েতপুর গ্রামে স্বামীর বাড়িতে নির্মম নির্যাতনের শিকার হন গৃহবধূ লাইলী সুলতানা কুমকুম। তাকে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় নিহত কুমকুমের বাবা আলমডাঙ্গার পারদূর্গাপুরের সামসুল জোয়ার্দ্দার তিনজনকে আসামি করে আলমডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


দীর্ঘ তদন্ত শেষে আলমডাঙ্গা থানার তদন্ত কর্মকর্তা এসআই আনিছুর রহমান ২০১৫ সালের ২২ এপ্রিল একমাত্র শুকুর আলীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অপর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তদন্ত কর্মকর্তা তাদের অব্যাহতির আবেদন করেন। চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. মারুফ সরোয়ার বাবু বলেন, ‘আদালত সাক্ষ্য-প্রমাণ ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় শুকুর আলীর মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত