সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে যুবদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

গণতন্ত্র পুনরুদ্ধারে যুবদলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান
  • আপলোড তারিখঃ ২৮-১০-২০২৫ ইং
চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে যুবদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

নানা আয়োজনের মধ্যদিয়ে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে জাতীয়তাবাদী যুবদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার পৃথক আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় জাতীয়তাবাদী যুবদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা যুবদলের আয়োজনে গতকাল সোমবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকে যুবদলের শতাধিক নেতা-কর্মীর অংশগ্রহণে র‌্যালিটি বের হয়। শহরের শহীদ আবুল কাশেম সড়ক, বড় বাজার শহীদ হাসান চত্বর ঘুরে র‌্যালিটি কোর্ট মোড়ে এসে শেষ হয়। র‌্যালিতে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরিফ-উর-জামান সিজার, সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝণ্টু, সিনিয় সহসভাপতি আশরাফ বিশ্বাস মিণ্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিপ্লব, সাংগাঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, সহসভাপতি তৌফিকুজ্জামান তৌফিক, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী রবিউল হক মল্লিক, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রেজা, সাংগঠনিক সম্পাদক মখলেছুর রহমান মুকুল, কোষাধ্যক্ষ অমিদ হাসান মালিক, প্রচার সম্পাদক ইমরান হোসেন উজ্জল, সহ-প্রচার সম্পাদক তরিকুল ইসলাম জোয়ার্দ্দার বিলু, দপ্তর সম্পাদক মামুন-উর রশিদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মজিবর রহমান মজু, সহ-সাহিত্য প্রকাশনা সম্পাদক আরিফুল ইসলাম অপু, সহ-আইনবিষয়ক সম্পাদক ইয়াসিন আরাফাত ফিরোজ, ক্রীড়া সম্পাদক আহনাফ শাহারিয়ানি, সহ-ক্রীড়া সম্পাদক মোমিন, তথ্য ও গবেষণা সম্পাদক আলাউদ্দিন মিণ্টু, সমাজকল্যাণ সম্পাদক আবু রায়হান মিঠু, সহ-সমাজকল্যাণ সম্পাদক রুপম আজাদ টারজান, পল্লী উন্নয়ন ও সমবায় সম্পাদক আক্কাস আলী, সহপল্লী উন্নয়ন ও সমবায় সম্পাদক দোলোয়ার হোসেন, আবু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান রানা, সহ-তথ্য যোগাযোগ বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, সহ-ভূমি বিষয়ক সম্পাদক আবু সাঈদ, সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক রাজু আহমেদ, মৎস্য ও পশু পালন বিষয়ক সাম্পাদক সোহেল রানা টুটুল, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আহসান হাবিব সুইট, কর্মস্থান বিষয়ক সম্পাদক আবু সুলতান, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মফিজুল মালিক আলমগীর, সদস্য মালিক রাহাত হাসান রাজীব, বিপুল হাসান হ্যাজি, সোলাইমান হক, আজিজুল হক, ময়েন উদ্দীন ময়েন, মাহবুবুর রহমান বাচ্চু, কাজল আহমেদ, এমদাদুল হক এমদাদ, সেলিম মাহফুজ মিণ্টন, সাইফুল ইসলাম সেলিম, জালাল উদ্দীন, জালাল উদ্দীন লিটন, হযরত কমিশনার, আজমত আলী, মীর উজ্জল, সাইফুল ইসলাম, সরোয়ার হোসেন সরো, আব্দুর রশিদ রঞ্জু, মাহফুজুর রহমান মিল্টন, টুটুল শাহ, সাহাবুদ্দীন (দর্শনা), শালমান হক উজ্জ্বল, সোহেল রানা, ফারুক আহমেদ, আসাদুজ্জামান টিটু, মিজানুর রহমান মিজান, জাহাঙ্গীর আলম টুটল, জাহান আলী জাহান, মিনহাজুল ইসলামসহ সদর উপজেলা যুবদল, চুয়াডাঙ্গা পৌর যুবদল, আলমডাঙ্গা উপজেলা ও পৌর যুবদল, দামড়হুদা উপজেলা যুবদল, দর্শনা পৌর যুবদল, দর্শনা থানা যুবদল, জীবননগর উপজেলা ও পৌর যুবদলের নেতা-কর্মীরা।


মেহেরপুর:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে মেহেরপুর জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে মেহেরপুর জেলা পরিষদের সামনে সমাবেশ শুরু হয়। পরে একটি বিশাল র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শামসুজ্জোহা পার্কে গিয়ে শেষ হয়। সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা যুবদলের সহসভাপতি মোশারেফ হোসেন তপু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাউসার আলী, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক লিয়াকত আলী, মুজিবনগর উপজেলা যুবদলের সদস্যসচিব আনারুল ইসলাম, জেলা যুবদলের সদস্য মেহেদী হাসান রোলেক্স, গাংনী উপজেলা যুবদলের সদস্যসচিব জাহিদুল ইসলাম জাহিদ, সদর উপজেলা যুবদল নেতা মিঠন, পৌর যুবদল নেতা রিপন, বারাদী ইউনিয়ন যুবদলের সভাপতি লাল মোহাম্মদ, সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে যুবদলকে আরও ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান।


ঝিনাইদহ:
জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার বিকেলে ঝিনাইদহে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশের আয়োজন করা হয়। এসময় বাদ্য বাজনা বাজিয়ে, নেচে-গেয়ে র‌্যালিতে অংশ নেন যুবদলের হাজার হাজার নেতা-কর্মী। বিকেল চারটায় শহরের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলা শহরের উজির আলী হাইস্কুল মাঠে জড়ো হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের পায়রা চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রনকের সভাপতিত্বে সভার সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিণ্টু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তারুজ্জামান।


সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি আক্তারুজ্জামান আক্তার, মুন্সি কামাল আজাদ পান্নু, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শামসুজ্জামান লাকী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শেখর, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান সুজন, আবুল বাশার বাশী, জেলা ছাত্রদলের সভাপতি সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক প্রমুখ। এসময় বক্তারা বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে তারুণ্যের শক্তিতে বলিয়ান হয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে। আগামী জাতীয় নির্বাচনে বিএনপির পক্ষে এদেশে ভোট বিপ্লব হবে। ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে ঝিনাইদহ যুবদলের সৈনিকরা সর্বশক্তি নিয়োগ করে জনগণের ভোটের মাধ্যমে বিজয় ফিরিয়ে আনবে ইনশাআল্লাহ। ফ্যাসিবাদী ও ধর্ম বিক্রির রাজনীতি এদেশের মানুষ আর মেনে নেবে না।


এর আগে দুপুরের পর থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে যুবদলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জেলা শহরে আসতে শুরু করে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জেলা বিএনপির কার্যালয়ের সামনে উজির আলী হাইস্কুল মাঠে সমবেত হয়।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত