সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ‘গরীবের ডাক্তার’ খ্যাত শাফায়েত উল্লাহ আর নেই

এলাকায় শোকের ছায়া, দাফন সম্পন্ন
  • আপলোড তারিখঃ ২৭-১০-২০২৫ ইং
আলমডাঙ্গায় ‘গরীবের ডাক্তার’ খ্যাত শাফায়েত উল্লাহ আর নেই

আলমডাঙ্গার কৃতী সন্তান, মানবসেবায় নিবেদিতপ্রাণ চিকিৎসক শাফায়েত উল্লাহ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি গত শনিবার রাত পৌনে ১২টার দিকে আলমডাঙ্গা শহরের বাবুপাড়ায় নিজ বসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী ও এক মেয়ে ডা. নাফিসা আনজুম হিমুসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর সংবাদে এলাকার মানুষ, পরিবারের লোকজনসহ বন্ধু-বান্ধব একনজর দেখতে ছুটে আসেন। মরহুমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। গতকাল রোববার দুপুর ১২টায় আলমডাঙ্গা দারুস সালাম ঈদগাহ ময়দানে জানাজা শেষে দাফন করা হয়।


মরহুমের জানাজায় অংশগ্রহণ করে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেন, ‘আমি সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম অসংখ্য মানুষ মরহুম ডাক্তার শাফায়েতকে নিয়ে পোস্ট দিয়েছেন। উনি গরিবের ডাক্তার, অত্যান্ত ভালো মানুষ, যেখানে সাধারণ মানুষ বলছেন উনি ভালো মানুষ, সেখানে আমরা কারা, আল্লাহ পাক সকল মানুষের দোয়া কবুল করেন। আমি আপনাদের কাছে এই জানাজা থেকে একটা অনুরোধ করব- অন্তত আপনারা সকলে ৫ ওয়াক্ত নামাজ আদায় করবেন। কারণ আমাদের সাথে কিন্তু কিছুই যাবে না, আপনার আমলনামা সাথে যাবে।’


মরহুমের জানাজায় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল, প্রাণিসম্পদ দপ্তরের সাবেক সহকারী পরিচালক ডা. জিল্লুর রহমান, সাবেক পৌর মেয়র বীর মুক্তিযুদ্ধে এম সবেদ আলী, সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লিয়াকত আলী, আলমডাঙ্গার নাগরিক উন্নয়ন কমিটির সভাপতি সিরাজুল ইসলাম, বাড়াদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, চুয়াডাঙ্গা ড্যাবের নেতা ডা. হাসানুজ্জামান নুপুর, ডা. গোলাম মোস্তফা, চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ নওরোজ সাঈদ, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সহসভাপতি আক্তার হোসেন, সম্পাদক আমিনুল ইসলাম রোকন, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা জামায়াতের আমির শফিউল আলম বকুল, আলমডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রুনু খন্দকারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত