দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়ন পরিষদে হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষের মাঝে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টা থেকে নাটুদহ ইউনিয়ন পরিষদ হলরুমে এ কার্যক্রমের সূচনা হয়। এর উদ্বোধন করেন উপজেলা সমবায় অফিসার হারুন অর রশিদ। এসময় উপস্থিত ছিলেন নাটুদহ ইউনিয়ন পরিষদের সচিব মহি উদ্দিন, ৪ নম্বর ওয়ার্ড সদস্য শাহ আলম, মহিলা মেম্বার বেলী বেগম ও রিজিযা খাতুনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। এদিন ইউনিয়নের ৭১০ জন পরিবারের মাঝে টিসিবির প্যাকেজ পণ্য বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেজে ছিল সয়াবিন তেল ২ লিটার, মসুর ডাল ২ কেজি, চাল ৫ কেজি ও চিনি ১ কেজি। প্রতিটি প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয় ৫৪০ টাকা।
প্রতিবেদক কুড়ুলগাছি