নাটুদহ ইউনিয়নে টিসিবি পণ্য বিক্রি

আপলোড তারিখঃ 2025-10-23 ইং
নাটুদহ ইউনিয়নে টিসিবি পণ্য বিক্রি ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়ন পরিষদে হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষের মাঝে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টা থেকে নাটুদহ ইউনিয়ন পরিষদ হলরুমে এ কার্যক্রমের সূচনা হয়। এর উদ্বোধন করেন উপজেলা সমবায় অফিসার হারুন অর রশিদ। এসময় উপস্থিত ছিলেন নাটুদহ  ইউনিয়ন পরিষদের সচিব মহি উদ্দিন, ৪ নম্বর ওয়ার্ড সদস্য শাহ আলম, মহিলা মেম্বার বেলী বেগম ও রিজিযা খাতুনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। এদিন ইউনিয়নের ৭১০ জন পরিবারের মাঝে টিসিবির প্যাকেজ পণ্য বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেজে ছিল সয়াবিন তেল ২ লিটার, মসুর ডাল ২ কেজি, চাল ৫ কেজি ও চিনি ১ কেজি। প্রতিটি প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয় ৫৪০ টাকা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)