মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে গণসংযোগকালে জেলা আমির রুহুল আমিন

দাঁড়িপাল্লায় ভোট দিলে জিতবে জনগণ
  • আপলোড তারিখঃ ০৩-১০-২০২৫ ইং
জীবননগরে গণসংযোগকালে জেলা আমির রুহুল আমিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চুয়াডাঙ্গা-২ আসনের প্রার্থী ও জেলা আমির অ্যাডভোকেট রুহুল আমিন জীবননগর শহরে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে জীবননগর জামায়াত অফিস থেকে শুরু করে শহরের চ্যাংখালী রোডের ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি।


গণসংযোগকালে রুহুল আমিন বলেন, ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জিতবে জনগণ। জামায়াতে ইসলামী সাধারণ প্রান্তিক জনগোষ্ঠীর চাওয়া-পাওয়া মাথায় নিয়ে দেশ পরিচালনা করতে চায়। দাঁড়িপাল্লা সাধারণ মানুষের প্রিয় প্রতীক। যারা আপনাদের বন্ধু হবে না, তাদের প্রত্যাখ্যান করুন। আমরা আপনাদের প্রকৃত বন্ধু হতে চাই।’


তিনি আরও বলেন, ‘জামায়াতে ইসলামী সরকার গঠন করলে এ দেশে উন্নতি ও দুর্নীতি একসাথে চলবে না। সব ধরনের দুর্নীতি জাদুঘরে পাঠানো হবে। টাকা ছাড়াই আপনার সন্তানের চাকরির ব্যবস্থা করতে চাই। মানুষের হক তার দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। আমরা শাসক নই, জনগণের সেবক হতে চাই। জীবননগর হাসপাতালকে আধুনিকায়ন করে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করা হবে। বৈচিত্র‍্যময় কৃষিনির্ভর জীবননগরে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।’


গণসংযোগকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, জেলা তালিমুল কুরআন বিভাগের সভাপতি মাওলানা মহিউদ্দীন, জেলা প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক, জেলা মাজলিসুল মুফাসসিরীন পরিষদের সভাপতি মাওলানা হাফিজুর রহমান, জীবননগর উপজেলা আমির মাওলানা সাজেদুর রহমান, নায়েবে আমির সাখাওয়াত হোসেন, হাফেজ বেলাল হোসেন, উপজেলা সেক্রেটারি মাহফুজুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা আবু বকর, মাওলানা সাইদুল হক, আইটি সম্পাদক হারুন অর রশীদ, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আল আমিন, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি কামাল উদ্দীন, জীবননগর পৌর আমির হাফেজ ফিরোজ হোসেন, উপজেলা যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটন, পৌর সেক্রেটারি ইব্রাহিম খলিল, জামায়াত নেতা শফিকুল ইসলাম, মোজাম্মেল হোসেন মিয়া, আতিয়ার রহমান, গোলাম মোস্তফা, পৌর যুব সভাপতি আরিফুল ইসলাম জোয়ারদ্দার, শ্রমিক নেতা সিরাজ উদ্দীন, মোহাম্মদ আলী, যুবনেতা মোমিনুল ইসলাম, আব্দুল মোতালেব, মোস্তাফিজুর রহমান মিলন, আলমগীর হোসেন, সায়মুম শাহরিয়ার প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী