শনিবার, ২৭ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
দুর্গাপূজায় সীমান্তে বিজিবির কঠোর নজরদারি

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে ২১টি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার

  • আপলোড তারিখঃ ২৫-০৯-২০২৫ ইং
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে ২১টি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে দেশের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা ও মেহেরপুরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিশেষ করে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) দায়িত্বাধীন সীমান্তবর্তী ৮ কিলোমিটার এলাকায় স্থাপিত ২১টি পূজামণ্ডপকে কেন্দ্র করে নেয়া হয়েছে বহুমাত্রিক নিরাপত্তা প্রস্তুতি। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর সহকারী পরিচালক হায়দার আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 


বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিটি পূজামণ্ডপের চারপাশে নিয়মিত টহল, রেকি ও মোবাইল পেট্রোল পরিচালনা করা হচ্ছে। সীমান্তবর্তী এলাকার যেকোনো চোরাচালান, নাশকতা বা দুর্বৃত্তের তৎপরতা ঠেকাতে তারা সর্বদা প্রস্তুত রয়েছে। চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসানের সরাসরি নেতৃত্বে পূজাকে ঘিরে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বিজিবি। এছাড়াও পূজামণ্ডপে দায়িত্বরত আয়োজক কমিটির সঙ্গে নিয়মিত সমন্বয় করছে। শুধু নিরাপত্তা নয়, কোনো রকম গুজব বা উত্তেজনাকর পরিস্থিতি যাতে না সৃষ্টি হয়, সে জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ে নজরদারি চলছে। সব পূজামণ্ডপেই চলছে বিজিবি’র সরাসরি তদারকি ও মাঠ পর্যবেক্ষণ।


লে. কর্নেল মো. নাজমুল হাসান বলেন, ‘ধর্মীয় উৎসবকে ঘিরে কেউ যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। সকল পূজামণ্ডপে নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে যা যা দরকার, তা-ই করা হচ্ছে।’ 




কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন