রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
বিভিন্ন মাদক জব্দ, আটক ১০

মহেশপুর ও জীবননগর সীমান্তে বিজিবির পৃথক অভিযান

বিভিন্ন মাদক জব্দ, ১০ বাংলাদেশি আটক
  • আপলোড তারিখঃ ২৪-০৯-২০২৫ ইং
মহেশপুর ও জীবননগর সীমান্তে বিজিবির পৃথক অভিযান

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে দুই দিনে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ উদ্ধার ও অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ১০ বাংলাদেশি নাগরিককে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। এসব তথ্য গতকাল বুধবার দুপুরে ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে জীবননগর উপজেলার রাজাপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭১/৯-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজাপুর গ্রামে অভিযানে নেতৃত্ব দেন নায়েব সুবেদার ভূঁইয়া ইকবাল হোসেন। এই অভিযানে আসামিবিহীন ৪২ বোতল ভারতীয় মদ উদ্ধার করে বিজিবি।


একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাঘাডাঙ্গা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/৩৭-আর সংলগ্ন স্থান থেকে ২০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে ৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। আটককৃতরা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। আটককৃতরা হলেন- নিখির সরকার (৫৩), ধীমান মন্ডল (২৭), সুজন মন্ডল (২৫) ও সনাতন মন্ডল (৭১)। এছাড়াও দুজন নারীকে আটক করা হয়। আটককৃতদের বাড়ি মাদারীপুর ও গোপালগঞ্জ জেলায়। 
এদিকে, গতকাল সকাল ১০টার দিকে লড়াইঘাট বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/১৩৭-আর থেকে ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লড়াইঘাট গ্রামে অভিযান চালিয়ে আরও ৪ জন বাংলাদেশীকে আটক করা হয়। তারাও অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। আটককৃতরা হলেন, অন্তর চন্দ্র দাস (২১), সাবিত হোসেন (১৮), আবু কালাম মন্ডল (২০) ও শাকিব মন্ডল (১৮)। তাদের মধ্যে তিনজনের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলায় এবং একজনের বাড়ি নরসিংদীতে।


৫৮ বিজিবি’র সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



এদিকে, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ৫৯ বিএসএফ ব্যাটালিয়ন অধীনস্থ রণঘাট বিএসএফ ক্যাম্প কমান্ডার মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ মাটিলা বিওপি কমান্ডারকে চিঠির মাধ্যমে অবগত করেন যে, অবৈধভাবে দুজন (১ নারী এবং ১ শিশু) বাংলাদেশি নাগরিককে বাংলাদেশ হতে ভারতে গমনকালে বিএসএফ কর্তৃক আটক করা হয়েছে। বিএসএফ তাদের বাংলাদেশিদেরকে ফেরত নেওয়ার জন্য বিজিবিকে অনুরোধ করে এবং বর্ণিত ব্যক্তিদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর-সংবলিত বিস্তারিত তথ্য বিজিবিকে চিঠির মাধ্যমে প্রেরণ করে।

বিজিবি কর্তৃক উল্লেখিত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করে বিকেল ৪টার দিকে (বিএসটি) সীমান্ত পিলার ৫৩/এমপি (পিলার) এর নিকট শূন্যরেখা বরাবর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের নিকট থেকে গ্রহণ করা হয়। তাদের মহেশপুর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত