চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, দামুড়হুদার নাটুদাহ, মেহেরপুরের মুজিবনগরে ও ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে পৃথকভাবে এই র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
চুয়াডাঙ্গা:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা সদর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে গতকাল বুধবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিকেল সাড়ে পাঁচটায় এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু।
তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখা। আজও সেই লক্ষ্য বাস্তবায়নের সংগ্রামে বিএনপি দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সিনিয়র সহসভাপতি রাফিতুল্লাহ মহলদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম আর মুকুল, সহসভাপতি ইকরামুল হক, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝণ্টু, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলনা আনোয়ার হোসেন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল মালিক সুজন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুল হক মহাবুল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা পারভীন, সিনিয়র সহসভাপতি শেফালী বেগম, সাংগঠনিক সম্পাদক নাসরীন পারভীন, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম এ হাসান, সদর উপজেলা ওলামা দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক বিপুল হাসান হ্যাজি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান, শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রুবেল, মোমিনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান শেখন, সাধারণ সম্পাদক আব্দুল ছালাম, নবগঠিত মাকালডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি নুর গনী সামদানী, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান লিটন, আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আখতার হোসেন, যুগ্ম সম্পাদক লাল্টু প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন আলুদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সদর উপজেলা বিএনপির সহসভাপতি ইবাদত হোসেন।
আলমডাঙ্গা:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল চারটায় আলমডাঙ্গা শহরের এরশাদ মঞ্চ চত্বরে থেকে বিজয় র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এস শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও র্যালিতে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আখতার হোসেন জোয়ার্দারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। তিনি বলেন, বিএনপি দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে আপসহীন। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্ব এবং তারেক রহমানের নির্দেশনায় আমরা একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে দৃঢ় প্রত্যয়ী। ৪৭ বছরের এই রাজনৈতিক যাত্রায় বিএনপি দেশের জনগণের ভালোবাসায় যেমন সিক্ত হয়েছে, তেমনি বারবার ষড়যন্ত্র ও নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু জনগণের ভালোবাসা ও আস্থাই আমাদের শক্তি।
শরীফুজ্জামান আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে। বিএনপি আজও গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার রক্ষায় আপোষহীন। চুয়াডাঙ্গার মাটি থেকে আমরা শপথ নিচ্ছি- দুঃশাসন, দুর্নীতি ও দমন-পীড়নের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকব। দেশের মানুষ এখন অপেক্ষায় আছে, তারা আর কোনো অবৈধ সরকারকে চায় না। আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ।’ তিনি বলেন, বিএনপির প্রতিটি নেতা-কর্মীকে আদর্শিকভাবে দৃঢ় থেকে, সাংগঠনিক শক্তি বাড়িয়ে আন্দোলনকে তীব্র করতে হবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
আলোচনা সভা ও র্যালিতে আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক জামাল সাদিক পিণ্টু, সদস্যসচিব ডা. ইদ্রিসুর রহমান. উপজেলা বিএনপির সহ-সধারণ সম্পাদক মকবুল হোসেন, পৌর বিএনপির সহ-সাধারণ সম্পাদক মহাবুল হক মাস্টার, আসিফ আল নুর তামিম, মকলেছুর রহমান মিলন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আজগর সাচ্চু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা বিশ্বাস, পৌর কৃষক দলের সভাপতি মামুন, সদস্যসচিব প্রিন্স, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সম্পাদকের মধ্যে আবদার আলী, বুলবুল সিরাজি সালাম, আলম শাহ, পলাশ আহমেদ, আমজাদ হোসেন, কামাল হোসেন, আইনাল হক, আলমগীর হোসেন লালন, রফিকুল ইসলাম, আবু বকর সিদ্দিক, পৌর ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রশিদ, আব্দুর রাজ্জাক রাজা, হারুন অর রশিদ, রাজিব ফেরদৌস পাপেন, মহসিন আলী, সেরেগুল ইসলাম, লালন মিয়া, সেলিম উদ্দিন, আইনাল হক, টিপু সুলতান, আতাউল হুদা, মনির উদ্দিন, শফিকুল ইসলাম, আসাদুজ্জামান বকুল, শুকুর আলী, সাহীদুদ্দোজা মিল্টন, আলাউদ্দিন খান, বোরহান উদ্দিন, শাহিন রেজা, পৌর মহিলা দলের আহ্বায়ক জিনিয়া পারভীন, পৌর ওয়ার্ড বিএনপির সভাপতি সম্পাদকের মধ্যে রহিদুল ইসলাম, ওহিদুল ইসলাম বাবু, হাফিজুর রহমান চমক, আব্দুল হক মিন্টু, আব্দুল জব্বার, লিপন, আবু সালেহ মাসুদ, আবু জাফর, আব্দুর রশিদ মালিথা, আব্দুল আওয়াল মিণ্টু, সাবেক কমিশনার আব্দুর রাজ্জাক, আজম আলী, বরকত আলী, আলতাফ হোসেন, আলিম উদ্দিন, আমিনুল হক নান্নু, মুন্সি আইয়ুব আলী, আরজান আলী, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল, সদস্যসচিব রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক চৌধুরী জাহাঙ্গীর আলম বাবু, পৌর যুবদলের আহ্বায়ক নাজিম উদ্দিন মোল্লা, আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এমদাদ হোসেন, রাজু আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক সদস্য সচিব জাকারিয়া ইসলাম শান্ত, সদস্যসচিব আল ইমরান রাসেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসান রিংকু, সদস্যসচিব মাহমুদুল হাসান তন্ময়, আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব জাহাঙ্গীর আলম লিমনসহ আলমডাঙ্গা উপজেলা ও পৗর বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলার নাটুদা ইউনিয়ন বিএনপির আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে আটকবর মোড়ে এই মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। নাটুদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওসমান গনি বিশ্বাসের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু। তিনি বলেন, চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির প্রার্থী জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খাঁন বাবুর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে দেশে শান্তি ফিরিয়ে আনতে হবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি শহিদুল ইসলাম মোল্লা, দামুড়হুদা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মণ্টু মিয়া, উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মতিন খসরু, উপজেলা কৃষকদল নেতা তোতাম মিয়া, সাবেক মেম্বার আলীম হোসেন, উপজেলা বিএনপি নেতা আব্দুস সালাম, বিএনপি নেতা আমানুর বিশ্বাস, নাটুদা ইউনিয়ন বিএনপির সহসভাপতি কাজী বাশার বাবু, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, কৃষকদল সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক সদর আলী, সহসভাপতি শাহ আলম, সহ-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সিনিয়র সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আক্তার ফারুক, সাধারণ সম্পাদক রমজান টিটন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জামিউল হাসান, জগন্নাথপুর বালিকা দাখিল মাদ্রাসার সভাপতি গোলাম মোস্তফা কালু, নাটুদার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শিপলু খান, উপজেলা যুবদল নেতা ইমান আলী প্রমুখ।
মুজিবনগর:
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুরের মুজিবনগরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও র্যালিতে দলীয় নেতা-কর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলমগীর খান ছাতু এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান। সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৌরভ হোসেন, বাগোয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইসলাম শেখ, মহাজনপুর ইউনিয়নের সভাপতি আশরাফুল হক কালু ও সাধারণ সম্পাদক সোনা গাইন, মোনাখালি ইউনিয়নের সভাপতি রায়হান কবির ও সাধারণ সম্পাদক টুটুল বিশ্বাস এবং দারিয়াপুর ইউনিয়নের সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক জিয়াউদ্দিনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির নেতাকর্মীরা এখন আরও সুসংগঠিত। তারা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ।
হরিণাকুণ্ডু:
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হরিণাকুণ্ডু উপজেলা ও পৌর বিএনপি এ সভার আয়োজন করে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টায় হরিণাকুণ্ডু উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাইজাল হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যক্ষ কামাল হোসেন, হরিণাকুণ্ডু পৌর বিএনপির সভাপতি জিন্নাতুল হক খান, সাধারণ সম্পাদক আনিচুর রহমান।
সভায় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা স্বনির্ভর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত গড়া দল বিএনপি। হাটিহাটি পা পা করে দেশের আপামর সাধারণ মানুষের হৃদয়ে আজ বিএনপি জায়গা করে নিয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও ফ্যাসিস্ট হাসিনার পতন আন্দোলনে বিএনপি নেতৃত্ব দিয়েছে। আগামী নির্বাচনে জনগণের ব্যাপক ভোট অর্জনের মধ্যদিয়ে বিএনপি সরকার গঠন করবে ইনশাআল্লাহ।
সমীকরণ প্রতিবেদন