রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নুরের ওপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে এনসিপির মশাল মিছিল

  • আপলোড তারিখঃ ৩১-০৮-২০২৫ ইং
নুরের ওপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে এনসিপির মশাল মিছিল

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল শনিবার রাত ৮টায় ঝিনাইদহ কেন্দ্রীয় শহিদ মিনার থেকে মশাল মিছিল বের হয়। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজার নেতৃত্বে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে পায়রা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন জেলা জাতীয় নাগরিক পার্টির সদস্য নাসির আল সাদী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাবেক সমন্বয়ক রত্না খাতুন, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিহান হোসেন রায়হান।

এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়ক আরেফিন কায়সার, হামিদ পারভেজ, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, এনসিপির সদস্য  তরিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, রাজনৈতিক দল হিসেবে আমাদের ভিন্নতা থাকতে পারে। কিন্তু ২৪ এর গণঅভ্যুত্থান ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের ব্যাপারে জুলাই আন্দোলনে অংশ নেয়া সকল দল এক ও অভিন্ন। ফ্যাসিস্টের দোসর জাতীয় পার্টিকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। বিপ্লবীদের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হলে আমরা আবারও রাজপথে নামতে বাধ্য হবো। এসময় বক্তারা, জাতীয় পার্টিকে নিষিদ্ধ ও নুরুল হক নুরের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত