মেহেরপুর সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় কলেজ কনফারেন্স রুমে জেলা ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর সরকারি কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি কামরুল ইসলাম নাহিদ। প্রধান আলোচক ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক গোলাম জাকারিয়া। প্রধান অতিথি ছিলেন মেহেরপুর সরকারি কলেজের ড. এ কে এম নজরুল কবীর। শুভেচ্ছা বক্তব্য দেন জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের পরিচালক আল আমিন ইসলাম বকুল, সাবেক ছাত্রশিবির নেতা সোহেল রানা ডলার, জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুস সালাম ও সেক্রেটারি সাইদুর ইসলাম। পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন আবু হুসাইন।
প্রতিবেদক মেহেরপুর