মেহেরপুরে ছাত্রশিবিরের উদ্যোগে নবীনবরণ

আপলোড তারিখঃ 2025-08-29 ইং
মেহেরপুরে ছাত্রশিবিরের উদ্যোগে নবীনবরণ ছবির ক্যাপশন:

মেহেরপুর সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় কলেজ কনফারেন্স রুমে জেলা ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‎    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর সরকারি কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি কামরুল ইসলাম নাহিদ। প্রধান আলোচক ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক গোলাম জাকারিয়া। প্রধান অতিথি ছিলেন মেহেরপুর সরকারি কলেজের ড. এ কে এম নজরুল কবীর। শুভেচ্ছা বক্তব্য দেন জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের পরিচালক আল আমিন ইসলাম বকুল, সাবেক ছাত্রশিবির নেতা সোহেল রানা ডলার, জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুস সালাম ও সেক্রেটারি সাইদুর ইসলাম। পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন আবু হুসাইন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)