রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা-পরানপুর সড়কে বাঁশ ফেলে পথ আটকে ছিনতাই

দুই নারীর নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট
  • আপলোড তারিখঃ ০৪-০৮-২০২৫ ইং
দর্শনা-পরানপুর সড়কে বাঁশ ফেলে পথ আটকে ছিনতাই

চুয়াডাঙ্গা দর্শনার পরানপুর-লোকনাথপুর সড়কের ধাপড়ী মাঠ এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাত ৯টার দিকে পরানপুরগামী একটি ভ্যানে থাকা দুই নারীর কাছ থেকে স্বর্ণের চেইন, কানের দুল ও কিছু নগদ টাকা ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয় সূত্রে জানা গেছে, ভ্যানটি লোকনাথপুর বাসস্ট্যান্ড থেকে পরানপুর গ্রামের দিকে যাচ্ছিল। ধাপড়ী মাঠের বাঁশঝাড়ের কাছে দুর্বৃত্তরা রাস্তার ওপর বাঁশ ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এরপর অস্ত্রের ভয় দেখিয়ে ভ্যানে থাকা নারীদের কাছ থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা ছিনিয়ে নেয়।


ভুক্তভোগীদের কারো সঙ্গে সাংবাদিকদের সরাসরি কথা বলা সম্ভব হয়নি। তবে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি দেখতে পান এবং পরে সাংবাদিকদের জানান। তিনি ছিনতাইকারীদের শনাক্ত করতে পারেননি।


বিষয়টি জানতে চাইলে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর জানান, ঘটনা সম্পর্কে জানার পর তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থলে পৌঁছে তারা সড়কের পাশে ফেলে রাখা বাঁশ দেখতে পান। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। ওসি আরও জানান, সংশ্লিষ্ট স্থানটি দামুড়হুদা মডেল থানার আওতাভুক্ত।


এ বিষয়ে দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত