বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা

  • আপলোড তারিখঃ ৩১-০৭-২০২৫ ইং
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা

চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা। সভায় অংশগ্রহণকারী অফিসার-ফোর্সদের কথা মনোযোগ দিয়ে শোনেন জেলা পুলিশ সুপার। পূর্ববর্তী কল্যাণ সভার আলোচিত বিষয়ের অগ্রগতি ও সমাধান নিয়েও পর্যালোচনা করেন তিনি। একই সঙ্গে থানা, ক্যাম্প ও ফাঁড়িগুলোর জন্য প্রয়োজনীয় ক্রোকারিজ ও দাপ্তরিক সামগ্রী সরবরাহের ঘোষণা দেন।


সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) তাজরিনা সুলতানা, ডিআইও-১, ডিএসবি, জেলার সব অফিসার ইনচার্জ, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, টিআই (প্রশাসন), সকল ক্যাম্প ইনচার্জসহ জেলার বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরা।



কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত