রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

স্কুলে যাওয়ার পথে অপহৃত কিশোর ঝিনাইদহ থেকে উদ্ধার

  • আপলোড তারিখঃ ৩০-০৬-২০২৫ ইং
স্কুলে যাওয়ার পথে অপহৃত কিশোর ঝিনাইদহ থেকে উদ্ধার

সকালে স্কুলে যাচ্ছিল সাহেদ আহম্মেদ সিয়াম (১৪)। তখন সকাল ১০টা। এ সময় পথে ওৎ পেতে থাকা তিনজন দুর্বৃত্ত সাহেদ আহম্মেদ সিয়ামকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। সিয়ামকে নিয়ে দুর্বৃত্তরা ঝিনাইদহের আমতলা বাজারের একটি চায়ের দোকানে নামে। হঠাৎ সিয়ামের জ্ঞান ফিরে আসে। মাইক্রোবাসের দরজা খোলা পেয়ে সিয়াম দৌড়ে পাশের বাড়িতে আশ্রয় নিয়ে বাড়িতে ফোন করে। নিজের বুদ্ধিতে এ যাত্রায় রক্ষা পায় সিয়াম।


সিয়াম জানায়, সে মাগুরার মোহাম্মদপুর উপজেলার বিনোদপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। গতকাল রোববার সকাল ১০টার দিকে একদল দুর্বৃত্ত তাকে কিডন্যাপ করে। খবর পেয়ে বিকেল ৫টার দিকে ঝিনাইদহের আমতলা বাজার এলাকা থেকে অপহৃত স্কুলছাত্রকে উদ্ধার করে ঝিনাইদহ সদর থানা পুলিশ। অপহরণের শিকার সাহেদ আহম্মেদ সিয়াম মাগুরার মোহাম্মদপুর থানার কাওড়া গ্রামের সাইফুদ্দিন শামিমের ছেলে।


সিয়ামের চাচা শায়েখ উদ্দিন সোহান জানান, সকালে স্কুলে যাওয়ার পথে অজ্ঞাত কয়েকজন মাইক্রোবাসে জোরপূর্বক সিয়ামকে তুলে নেয়। মাইক্রোবাসে তোলার পরে তাকে অজ্ঞান করে দুষ্কৃতকারীরা। পরে সিয়াম কে গাড়িতে রেখে অপহরণকারীদের একজন প্রস্রাব করতে গেলে সে কৌশলে গাড়ি থেকে লাফিয়ে পড়ে। এসময় অপহরণকারীরা তাকে ধরার চেষ্টা করলে সে দৌড়ে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের পার্শ্ববর্তী ঝিনাইদহ সদরের আমতলা বাজারের পাশে একটি বাড়িতে আশ্রয় নেয়। পরে ওই বাড়ির লোকজন সিয়ামের কাছ থেকে মোবাইল ফোন নম্বর নিয়ে তার চাচার সঙ্গে যোগাযোগ করে ঘটনার বিস্তারিত জানান।


খবর পেয়ে অপহরণের শিকার সিয়ামের পরিবার ঝিনাইদহ সদর থানায় এসে যোগাযোগ করে। পরে বিকাল সাড়ে ৫টার দিকে সদর থানা পুলিশের একটি টিম স্কুলছাত্র সিয়ামকে উদ্ধার করে  পরিবারের কাছে হস্তান্তর করে।


ভিকটিম সিয়ামের বাবা সাইফুদ্দিন শামিম বলেন, এঘটনায় মাগুরার মোহাম্মদপুর থানায় অভিযোগ দায়ের করব। মোহাম্মদপুর থানায় ঘটনার সকল তথ্য জানানো হয়েছে।


ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) মুহাম্মদ জহিরুল ইসলাম বলেন, স্বজনদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ভিকটিম স্কুলছাত্র সিয়াম কে উদ্ধার করেছে। উদ্ধারের পরে তাকে তার বাবা ও চাচার হেফাজতে দেয়া হয়েছে। এ ঘটনায় ভিকটিমের স্বজনরা মোহাম্মদপুর থানায় অভিযোগ করবেন বলে জানিয়েছেন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত