রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভারতে আটক বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

  • আপলোড তারিখঃ ২৮-০৬-২০২৫ ইং
ভারতে আটক বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের সময় বিএসএফের হাতে আটক হওয়া এক বাংলাদেশি যুবককে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। গত বৃহস্পতিবার  দিবাগত রাত ২টার দিকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার বালিখাঁ পশ্চিম গ্রামের আব্দুর রেজ্জাকের ছেলে রাকিবুল (২২)। সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করলে ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের জোড়পাড়া ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। পরবর্তীতে গতকাল বেলা ১টা ৩০ মিনিটে জোড়পাড়া বিএসএফ ক্যাম্প কমান্ডার বিষয়টি মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ বাঘাডাঙ্গা বিওপি কমান্ডারকে আনুষ্ঠানিকভাবে জানান এবং আটক রাকিবুলকে ফেরত নিতে অনুরোধ করেন।


বিজিবি সূত্র জানায়, বাংলাদেশি নাগরিক রাকিবুলের পরিচয় যাচাই-বাছাই শেষে শুক্রবার বিকেল ৫টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময়) সীমান্ত পিলার ৬০/২৯-আর এর নিকটবর্তী শূন্যরেখায় কোম্পানি কমান্ডার পর‌্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বিএসএফের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে রাকিবুলকে গ্রহণ করে বিজিবি। পরবর্তীতে রাত সাড়ে ৯টায় আটক রাকিবুলকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়।


ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিস্তারিত তথ্য জানানো হয়েছে। বিজিবি সূত্রে আরও জানানো হয়, সীমান্তে অবৈধ পারাপার বন্ধে বিজিবির নিয়মিত টহল ও কড়া নজরদারি অব্যাহত রয়েছে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত