সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৮ জনকে পুশইন করল বিএসএফ

দেড় মাসে একই সীমান্ত দিয়ে ৭৯ জনের পুশইন
  • আপলোড তারিখঃ ২৭-০৬-২০২৫ ইং
গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৮ জনকে পুশইন করল বিএসএফ

মেহেরপুরের গাংনী সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৮ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বৃহস্পতিবার সকালে জেলার গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের রংমহল সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়। রংমহল ক্যাম্পের বিজিবি সদস্যরা জানান, গাংনীর রংমহল সীমান্তের মেইন পিলার ১৩৭ দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকারী এসব বাংলাদেশিকে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মুরুটিয়া থানাধীন দিগলকান্তি সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করে বিএসএফ। এসময় টহলরত রংমহল ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের আটক করেন।


রংমহল বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার আবুল বাশার বলেন, বিএসএফ কর্তৃক পুশইন করা ৮ জনকে আমরা সীমান্ত এলাকা থেকে আটক করেছি। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃতরা হলেন- সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার তেতুলিয়া গ্রামের ইসাহাকে ছেলেস আশরাফুল ইসলাম (৩৫), নড়াইল জেল শহরের বরগাত গ্রামের টুটুল মোল্লার স্ত্রী আবেজান (৩২), জামালপুর জেলার ইসলামপুর উপজেলার কান্দারচর গ্রামের মোজাম্মেলের মেয়ে আকলিমা খাতুন (২১), খুলনার দেবপা সরকারের স্ত্রী বাক প্রতিবন্ধী নাসিমা খাতুন (২৪) তার ছেলে আব্দুর রহিম (৪) ও রোহান (৩) এবং দৌলতপুর এলাকার আব্দুল বারেকের ছেলে আমিনুল ইসলাম (৩২) ও ময়মনসিংহ জেলার গাফরগাঁও উপজেলার মুখী গ্রামের ধন মিয়ার ছেলে টিটু মিয়া (৪২)।


গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে। উল্লেখ্য, দেড় মাসে একই সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ মোট ৭৯ জন বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ। এদের অনেকেই বর্তমানে মেহেরপুর জেলা কারাগারে রয়েছেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী