বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় পৃথক ধর্ষণ মামলায় দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড

  • আপলোড তারিখঃ ২৫-০৬-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় পৃথক ধর্ষণ মামলায় দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড

চুয়াডাঙ্গায় পৃথক দুটি ধর্ষণ মামলায় দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও একলাখ টাকা করে জরিমানা করেছেন আদালত। বুধবার দুপুরে চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) সৈয়দ হাবিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- আলমডাঙ্গা উপজেলার বারাদি গ্রামের নাজমুল হক (৩৩) ও জীবননগর উপজেলার মিনাজপুর গ্রামের আব্দুল খালেক (৫৫)।


মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৮ই জুন আব্দুল খালেক তার স্ত্রীর বোনের ৬ বছর বয়সী শিশু কন্যাকে ধর্ষণ করেন। ওই ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে ৯ই জুন জীবননগর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। জীবননগর থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন তদন্ত শেষে ৩১ জুলাই আদালতে চার্জশিট দাখিল করেন।


এছাড়া ২০২১ সালের ৮ই সেপ্টেম্বর নাজমুল হক তার বন্ধুর ১৩ বছর বয়সী কিশোরী বোনকে ধর্ষণ করেন। এতে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে কিশোরীর পিতা বাদী হয়ে ওই বছরের ১৯ ডিসেম্বর আলমডাঙ্গা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) খসরু আলম তদন্ত শেষে আসামি নাজমুলের বিরুদ্ধে ২০২২ সালের ২৬শে অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন।


বুধবার দুপুরে মামলা দুটির রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত দুজনকে পুলিশি পাহারায় আদালত থেকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়েছে।



কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ