বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভারতে আটক ১১ বছরের শিশুকে ফেরত দিল বিএসএফ

  • আপলোড তারিখঃ ২৫-০৬-২০২৫ ইং
ভারতে আটক ১১ বছরের শিশুকে ফেরত দিল বিএসএফ

ভারতে আটক হওয়া এক বাংলাদেশি শিশুকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শিশুটি নোয়াখালীর হাতিয়া উপজেলার চরলটিয়া গ্রামের পঙ্কজ কান্তি দাসের ছেলে দেব দাস (১১)। গতকাল মঙ্গলবার দুপুর ২টা ৪০ মিনিটে শূন্যরেখায় অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের মাহেন্দ্র ক্যাম্পের সদস্যরা শিশুটিকে ৫৮ বিজিবির অধীন শ্রীনাথপুর বিওপি কমান্ডারের কাছে হস্তান্তর করেন। বিজিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন শ্রীনাথপুর বিওপি ইনচার্জ।


গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সমন্বয়ে মানবিক ভিত্তিতে শিশুটিকে ফেরত আনা সম্ভব হয়েছে।


আরও জানা গেছে, বাংলাদেশি ওই শিশু অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে ঢোকার সময় গত মঙ্গলবার ভোররাতে বিএসএফ তাকে আটক করে। পরে শিশুটির নাম, পরিচয় ও পরিবারের ঠিকানা বিজিবিকে জানিয়ে তাকে ফিরিয়ে নেওয়ার অনুরোধ জানায় ভারতীয় বাহিনী। বিজিবি তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হয় যে, দেব দাস গত ২১ জুন নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল। পতাকা বৈঠক শেষে শিশুটিকে গ্রহণ করে বিজিবি। এরপর তাকে শিশু সুরক্ষা সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’-এর যশোর শাখার প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়। 



কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ