সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর প্রেসক্লাবের কমিটি গঠন নিয়ে একাংশের ভিন্নমত

  • আপলোড তারিখঃ ২২-০৬-২০২৫ ইং
জীবননগর প্রেসক্লাবের কমিটি গঠন নিয়ে একাংশের ভিন্নমত

জীবননগর প্রেসক্লাবের কমিটি গঠন নিয়ে ভিন্নমত পোষণ করেছেন জীবননগর প্রেসক্লাবের একাংশের আহ্বায়ক রিপন হোসেন। তিনি এক প্রতিবাদ লিপিতে জানিয়েছেন, ‘জীবননগর প্রেসক্লাব ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বন্ধ ছিল। এরই মধ্যে ২০২৫ সালের এপ্রিলে প্রেসক্লাবের কমিটির মেয়াদ শেষ হয়। তবে দীর্ঘ দুই মাস পেরিয়ে গেলেও কোনো মিটিং ডাকা হয়নি।


এরই পরিপ্রেক্ষিতে গত ১৬ জুন এনটিভি অনলাইন ও দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি মো. রিপন হোসেনকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এই আহ্বায়ক কমিটির ১৬ জুন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন এবং ১৯ জুন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাসের সঙ্গে মতবিনিময় হয়। আর এই আহ্বায়ক কমিটি ১৮ জুন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করে। 


তবে এরই মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, ১৬ জুন জীবননগর উপজেলা সাংবাদিক সমিতি নামের একটি সংগঠন গঠন করা হয়। আবার ২১ জুন এ্যানি এন্টারপ্রাইজে বসে বেআইনিভাবে জীবননগর প্রেসক্লাব নাম ব্যবহার করে আরেকটি অবৈধ কমিটি গঠন করা হয়। এদিকে গত ১৬ জুন জীবননগর উপজেলা সাংবাদিক সমিতির যেই মো. মামুন-উর-রহমানকে সভাপতি করা হয়েছিল, তাকে এই কমিটিতে সহসভাপতি করা হয়েছে, আর যাকে সাধারণ সম্পাদক করা হয়েছিল সেই মাজেদুল রহমান লিটনকে দপ্তর সম্পাদক করা হয়েছে। এছাড়া সভাপতি করা হয়েছে মেয়াদোত্তীর্ণ কমিটি সাবেক সভাপতি এম আর বাবুকে। মাত্র তিন দিনের ব্যবধানে একই ব্যক্তিদের নিয়ে দুটি বেআইনি সংগঠন তৈরি লজ্জার। জীবননগর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী