সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক আসাদ

  • আপলোড তারিখঃ ২১-০৬-২০২৫ ইং
নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক আসাদ

চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত (বর্তমানে প্রকাশনা বন্ধ) দৈনিক প্রতিদিনের নতুন খবর পত্রিকার প্রকাশক আসাদুজ্জামান আসাদ (৪৬) নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত হয়েছেন। গতকাল শুক্রবার জুমার নামাজের পর জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সিংনগর গ্রামের ওয়াছেদ-রোকেয়া জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সহকর্মী সাংবাদিকরা এবং সর্বস্তরের মানুষ অংশ নেন।


জানাজার পূর্বে মরহুমের ছোট ভাই আলহাজ্ব সাদিকুর রহমান বকুল কণ্ঠরুদ্ধ হয়ে স্মৃতিচারণ করেন। তিনি বলেন, ‘আমার ভাই আসাদ সাংবাদিকতায় যেমন নির্ভিক ছিলেন, তেমনি পরিবারে ছিলেন স্নেহময়। সবার কাছে দোয়া চাই, যেন আল্লাহ্ তাকে জান্নাত নসিব করেন।’ এরপর শত শত মানুষের অশ্রুসিক্ত উপস্থিতিতে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।


উল্লেখ্য, গত বৃহস্পতিবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে হৃদক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আসাদুজ্জামান আসাদ। মৃত্যুকালে তিনি স্ত্রী, মা ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক আসাদের অকাল প্রয়াণে চুয়াডাঙ্গা জেলার সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে। চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী