জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নে যৌন হয়রানি, মাদক, বাল্যবিবাহ, জঙ্গিবাদ, ধর্মীয় উগ্রবাদ, কিশোর গ্যাং, দুর্নীতি প্রতিরোধ, আত্মহত্যার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি, ডেঙ্গু প্রতিরোধ ও সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার হাসাদাহ ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অপরাধ কমিয়ে আনতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু অভিযোগ করলে অপরাধ কমবে না। এর জন্য প্রয়োজন সকলের প্রচেষ্টা। অপরাধ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য দেন জীবননগর থানার পুলিশ পরিদর্শক আতিয়ার ও হাসাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম বিশ্বাস। সভায় বক্তব্য দেন হাসাদাহ ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ময়নুল ইসলাম, ১, ২ ও ৩ ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য মোছা. লিপি খাতুন, হাসাদাহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, হাসাদাহ ইউনিয়ন জামায়াতের আমির আখতারুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ আরিফ প্রমুখ।
প্রতিবেদক হাসাদাহ