রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মদ ও ভায়াগ্রা উদ্ধার

অনুপ্রবেশকারী ১১ বাংলাদেশি আটক

  • আপলোড তারিখঃ ১৪-০৬-২০২৫ ইং
অনুপ্রবেশকারী ১১ বাংলাদেশি আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ, যৌন উত্তেজক ট্যাবলেট ও অনুপ্রবেশকারী ১১ বাংলাদেশি নাগরিককে আটক করেছে ৫৮ বিজিবি। গতকাল শুক্রবার দিনভর মহেশপুর-৫৮ বিজিবি’র অধিনস্ত লড়াইঘাট, কুমিল্লাপাড়া, মাটিলা ও বাঘাডাঙ্গা সীমান্তে অভিযান চালানো হয়। গতকাল শুক্রবার বিকেলে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।


প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, লড়াইঘাট বিওপি’র নায়েক সাইফুল ইসলামের নেতৃত্বে বেলা সাড়ে ১১টায় সীমান্ত পিলার ৬০/১৩৭-আর এর কাছাকাছি লড়াইঘাট গ্রামের পবনের বাঁশঝাড় এলাকা অভিযান চালানো হয়। এসময় ১৯৬ পিস ভারতীয় ভায়াগ্রা উদ্ধার করা হয়। এরআগে ভোররাতে কুমিল্লাপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা কুমিল্লাপাড়া গ্রামের বাবুর কলাবাগানে হাবিলদার কাজী আবেদ আলীর নেতৃত্বে পরিচালিত হয়। এ সময় উদ্ধার হয় ৭ বোতল ভারতীয় মদ ও ৮৪ পিস ভায়াগ্রা। পরে ভোর ৪টা ৫০ মিনিটে মাটিলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার মাঠপাড়া গ্রামের একটি বাঁশবাগান থেকে হাবিলদার মইনুল ইসলামের নেতৃত্বে ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এবং সকাল ১০টা ৫৫ মিনিটে বাঘাডাঙ্গা গ্রামের বাজার এলাকা থেকে হাবিলদার শ্রী গোবিন্দ্রের নেতৃত্বে দুই নারীকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আটক করা হয়।



এছাড়াও, পলিয়ানপুর বিওপি এলাকায় সকাল ৭টা ৩০ মিনিটে হাবিলদার ফরিদুজ্জামানের নেতৃত্বে আরোও একটি অভিযান পরিচালিত হয়। অভিযানে সীমান্ত পিলার ৬০/১৪-আর এর ৫০০ গজ অভ্যন্তরে পলিয়ানপুর গ্রামের সরকারবাড়ির মোড় থেকে ৪ বাংলাদেশিকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে গোপালগঞ্জ জেলার হরিপদ দাস (৪৪) এবং ৩ জন নারী রয়েছেন। এর আগে গত বৃহস্পতিবার বেকেল সাড়ে ৪টায় বাঘাডাঙ্গা বিওপির কাঞ্চনপুর ব্রিজ এলাকায় হাবিলদার সাইফুল ইসলাম নিয়মিত টহল দিচ্ছিলেন। এসময় ৫ নারী বাংলাদেশিকে অবৈধ অনুপ্রবেশকালে আটক করা হয়। বিজিবি জানায়, এসকল অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং আটককৃতদের যথাযথ প্রক্রিয়ায় আইনি ব্যবস্থায় হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয়েছে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত