মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ঈদ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণকালে শরীফুজ্জামান

খেলাধুলা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়তে কার্যকর ভূমিকা রাখে
  • আপলোড তারিখঃ ১১-০৬-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় ঈদ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণকালে শরীফুজ্জামান


চুয়াডাঙ্গায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও ফুটবল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার পৌর এলাকার বিএডিসি মাঠে নুরনগর কলোনি যুবসমাজের উদ্যোগে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ঈদুল আজহার মতো আনন্দঘন উৎসবকে কেন্দ্র করে বিএডিসি মাঠে এমন একটি আয়োজন প্রশংসার দাবি রাখে। নুরনগর কলোনির যুবসমাজ যে দৌঁড়, বিস্কুট দৌঁড়, মোরগ লড়াই এবং লাল দল বনাম সবুজ দলের ফুটবল ম্যাচের আয়োজন করেছে, তা অত্যন্ত ইতিবাচক উদ্যোগ। বর্তমান সময়ে এমন আয়োজন খুব কম দেখা যায়। খেলাধুলা শুধু শরীরচর্চার মাধ্যম নয়, এটি সমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং প্রতিবেশীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়তে কার্যকর ভূমিকা রাখে।’


শরীফুজ্জামান আরও বলেন, ‘এই আয়োজনে আমরা শিশু-কিশোর থেকে শুরু করে তরুণ ও যুবকদের অংশগ্রহণ দেখতে পাচ্ছি। এটি প্রমাণ করে যে, আমাদের সমাজে এখনও ঐক্য, সম্প্রীতি এবং নির্মল আনন্দের চর্চা সম্ভব। ব্যক্তিগত ও স্বেচ্ছাশ্রমে আয়োজিত এমন আয়োজনগুলো আমাদের সামাজিক সচেতনতা ও সংগঠনের সক্ষমতার প্রতিফলন।’


তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমি আশা করি ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে। প্রয়োজন হলে জেলা বিএনপি এবং অঙ্গ-সংগঠনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে। যুব সমাজের এই ধরনের ইতিবাচক কর্মকাণ্ড চুয়াডাঙ্গা জেলার উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসির যুগ্ম পরিচালক বিজপ শফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ ও জেলা ছাত্রদলের সহসভাপতি মো. শাহাবুদ্দিন আহমেদ বুদ্দিন।


এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক আসাদুল বিশ্বাস, মহল্লা কমিটির সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আসাদুল, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জমির, সহ-সম্পাদক সাহাজান, ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য আকাশ, ১ নম্বর যুগ্ম সম্পাদক মামুন এবং টুয়েলভ পাওয়ার অ্যাসোসিয়েশনের সদস্য নাণ্টু, আলাউদ্দিন, বাবু, মিলন প্রমুখ।


অনুষ্ঠানে ২০০ ও ১০০ মিটার দৌঁড়, বিস্কুট দৌঁড়, মোরগ লড়াই এবং লাল দল বনাম সবুজ দলের ফুটবল খেলায় বিজয়ীদের মধ্যে অতিথিরা পুরস্কার বিতরণ করেন। ফুটবল ম্যাচটি নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হলে, খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে লাল দল ৩-২ গোলে জয়লাভ করে।



কমেন্ট বক্স
notebook

দর্শনায় ঈদ কেনাকাটায় প্রাণচাঞ্চল্য, জমজমাট মার্কেটগুলো