শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় নবীন সাংবাদিকদের নিয়ে কর্মশালা

  • আপলোড তারিখঃ ২১-০৫-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় নবীন সাংবাদিকদের নিয়ে কর্মশালা

চুয়াডাঙ্গায় জেলা জামায়াতের প্রচার বিভাগের উদ্যোগে নবীন সাংবাদিকদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় সদর উপজেলার বেগনগর জামায়াত কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। জামায়াতের জেলা প্রচার বিভাগের সভাপতি সাংবাদিক মফিজুর রহমান জোয়ার্দ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আমির রুহুল আমিন। জেলা প্রচার বিভাগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীরের সঞ্চালনায় কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জিটিভি ও দৈনিক বণিক বার্তার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি রিফাত রহমান, দৈনিক সংগ্রামের জেলা সংবাদদাতা এফ. এ. আলমগীর, ডিবিসি ও দৈনিক সমকালের কুষ্টিয়া জেলা প্রতিনিধি সাজ্জাদ রানা, দৈনিক কুষ্টিয়ার নির্বাহী সম্পাদক আলী আহসান মুজাহিদ এবং কুষ্টিয়া টাইমসের নির্বাহী সম্পাদক মোস্তাফিজুর রহমান পলাশ।



কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আমির রুহুল আমিন বলেন, ‘নবীন সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। একসময় দেশে সাংবাদিকতা ছিল গুজব নির্ভর। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন তাদের অনুসারী কিছু সাংবাদিক যার তার বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক সংবাদ পরিবেশন করে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করছিল। সেখান থেকে বেরিয়ে এসে এখন প্রয়োজন সত্যনিষ্ঠ ও ইতিবাচক সাংবাদিকতা।’



তিনি আরও বলেন, ‘জামায়াতের প্রচার বিভাগ এ কর্মশালার মাধ্যমে এমন সংবাদকর্মী গড়ে তুলতে চায়, যারা তথ্যভিত্তিক ও নৈতিক সাংবাদিকতা চর্চা করবে এবং এই জনপদে সাংবাদিকতার ক্ষেত্রে ইতিবাচক ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনা অনুষ্ঠানে শরীফুজ্জামান