রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বিভাগীয় ক্রীড়া কমিটির সদস্য হলেন সাংবাদিক আসিফ কাজল

  • আপলোড তারিখঃ ১৮-০৫-২০২৫ ইং
বিভাগীয় ক্রীড়া কমিটির সদস্য হলেন সাংবাদিক আসিফ কাজল

খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটিতে আবারও সদস্য হলেন সাংবাদিক ও ক্রীড়া সংগঠক আসিফ ইকবাল কাজল। জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদনে গতকাল শনিবার দুপুরে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। ক্রীড়া উপদেষ্টার নির্দেশনায় যুগ্ম সচিব আমিনুল ইসলাম এনডিসি এই কমিটি অনুমোদন করেন।


জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ অনুযায়ী গঠিত এই কমিটির আহ্বায়ক করা হয়েছে খুলনার বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইমাদুল হক খানকে। কমিটিতে রয়েছেন-সাবেক ফুটবলার ও কোচ খান আব্দুর রাজ্জাক (রাজ), সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস, শ্যুটার খন্দকার তুহিন আহমেদ, ক্রীড়া সাংবাদিক শেখ দিদারুল ইসলাম, আইনজীবী ও সাবেক খেলোয়াড় অ্যাডভোকেট শেখ জাকিরুল ইসলাম, ছাত্র প্রতিনিধি মো. মাজহারুল ইসলাম শিহাব এবং সাবেক জাতীয় ফুটবলার মো. মাসুদুর রহমান (টনি)। পদাধিকার বলে সদস্য সচিবের দায়িত্বে থাকবেন খুলনা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক।


উল্লেখ্য, আসিফ কাজল পূর্বেও বিভাগীয় ক্রীড়া সংস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তার পুনর্নিয়োগে ঝিনাইদহ জেলা প্রশাসক মো. আব্দুল আউয়াল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, দৈনিক নব চিত্র সম্পাদক আলাউদ্দিন আজাদ, সহসভাপতি আসিফ ইকবাল মাখন, যুগ্ম সম্পাদক এম. রবিউল ইসলাম রবি, টেলিভিশন মিডিয়ার সভাপতি শিপলু জামান, সাধারণ সম্পাদক রাজীব হাসান এবং নাট্যসংগঠক নাজিম উদ্দিন জুলিয়াসসহ বিভিন্ন মহল অভিনন্দন জানিয়েছেন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত