রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় দোকানের ক্যাশের টাকা নিয়ে পালালেন কর্মচারী!

  • আপলোড তারিখঃ ০৭-০৫-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় দোকানের ক্যাশের টাকা নিয়ে পালালেন কর্মচারী! ছবির ক্যাপশন: ক্যাশের টাকা নিয়ে পালালেন কর্মচারী!

চুয়াডাঙ্গায় দোকানের ৬৬ হাজার টাকা নিয়ে এক কর্মচারীর পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। চুয়াডাঙ্গা শহরের বড় বাজারের অভি ফুড নামক প্রতিষ্ঠানে ঘটনা ঘটে। পরে প্রতিষ্ঠানটির মালিক ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন। থানায় অভিযোগের পর আপস হলেও কোনো প্রতিকার পাচ্ছেন না বলে অভি ফুডের মালিকের অভিযোগ।

অভিযোগ সূত্রে জানা যায়, পৌর শহরের আরামপাড়ার আবুল কালাম আজাদের ছেলে অভি হোসেনের বড় বাজারে অভি ফুড নামক একটি বেকারি ফাস্ট ফুডের প্রতিষ্ঠান আছে। ওই প্রতিষ্ঠানের কর্মচারী মৃত সাইফুল ইসলামের ছেলে জিহাদ আলী দোকানের ৬৫ হাজার ৫০০ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে জিহাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে কোনো প্রতিকার না পেয়ে তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী অভি হোসেন। অভিযোগের পর বাদী অভি হোসেন বিবাদী জিহাদ আলী স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে গত মে অর্থ পরিশোধ করার শর্তে আপস করেন। ওই আপসে টাকা পরিশোধ করার শর্ত মেনে নেন জিহাদ আলী। তবে আপস করে আসলেও আপসনামার শর্ত না মেনে হয়রানি করছেন অর্থ নিয়ে পলাতক কর্মচারী জিহাদ হোসেন।

ভুক্তভোগী অভি হোসেন বলেন, ‘টাকা চুরি করে পালিয়ে গিয়েছিল। থানায় অভিযোগের পর অনেক মানুষের উপস্থিতিতে এবং অনুরোধে আপস করার জন্য আমি রাজি হই। আপসের শর্ত অনুযায়ী, মে তারিখে ১টি ব্যাংক চেক প্রদান করার কথা ছিল। কিন্তু তারা তা না করে আমাকে হয়রানি করছে। আমার টাকা চুরি করেছে, অথচ আমাকেই হয়রানি করা হচ্ছে। বিষয়ে জিহাদের মা বলেন, ‘এটা নিয়ে থানায় বসে আপস হয়েছে। আমরা টাকা পরিশোধ করে দেব।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত