বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে নির্মাণাধীন ড্রেনের পাশের দোকান ধসে ভিক্ষুক নিহত

  • আপলোড তারিখঃ ০৩-০৫-২০২৫ ইং
গাংনীতে নির্মাণাধীন ড্রেনের পাশের দোকান ধসে ভিক্ষুক নিহত

মেহেরপুরের গাংনী বাসস্ট্যান্ড এলাকায় পৌরসভার নির্মাণাধীন ড্রেনের পাশের দোকান ভবন ধসে আমজাদ হোসেন নামের এক ভিক্ষুক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী রহিমা খাতুন। গত বুধবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে দোকানের বারান্দায় শুয়ে থাকা অবস্থায় ধসে পড়লে তারা গুরুতর আহত হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গাংনী বাসস্ট্যান্ড থেকে পূর্ব দিকে পৌরসভার ড্রেন নির্মাণ করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। নির্মাণাধীন ড্রেনের পাশে সাবেক উপজেলা চেয়ারম্যান দাউদ হোসেনের পুরাতন দোকান ভবন ঝুঁকির মধ্যে পড়ে। গত বুধবার সন্ধ্যায় বৃষ্টির পর ঝুঁকি বেড়ে যায়। প্রতিদিনের ন্যায় ভিক্ষুক দম্পত্তি আমজাদ ও তার স্ত্রী রহিমা খাতুন ওই দোকানের বারান্দায় শুয়ে ছিলেন। একপর্যায়ে দোকানের সামনের অংশ ধ্বসে ড্রেনের মধ্যে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা। সেখানে গত বৃহস্পবিার সকালে মৃত্যু হয় আমজাদ হোসেনের।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল। তিনি বলেন বিষয়টি তদন্ত করছে পুলিশ। এ বিষয়ে গাংনী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমান জানিয়েছেন, ড্রেনের খোড়াখুড়ির জন্য ভবন মালিকদের ঝুঁকির কথা বারবার বলা হলেও তারা কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু হলেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা