বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে শিশু বলাৎকারের ঘটনায় অভিযুক্তর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

  • আপলোড তারিখঃ ২৮-০৪-২০২৫ ইং
মেহেরপুরে শিশু বলাৎকারের ঘটনায় অভিযুক্তর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

শিশু বলাৎকারের ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত গোলাম মোস্তফার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার মানববন্ধনে আমঝুপি ইউনিয়নের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সমাজের প্রত্যেকটি স্তরকে আরও সচেতন হতে হবে। গোলাম মোস্তফার ন্যক্কারজনক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার কার্যক্রম শুরু করে কঠোর শাস্তির দাবি জানান তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড বহন করে এবং যৌন হেনস্তা বন্ধ হোক, ধর্ষক মোস্তফার বিচার চাই-ইত্যাদি স্লোগান দেন। মানববন্ধন শেষে মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। শিশু নির্যাতন কারী গোলাম মোস্তফাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তার বিরুদ্ধে শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে, বর্তমান তদন্ত চলছে।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল