বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জেলা ছাত্রদলের সহায়তা কেন্দ্র কর্মসূচি চলমান

  • আপলোড তারিখঃ ২৮-০৪-২০২৫ ইং
জেলা ছাত্রদলের সহায়তা কেন্দ্র কর্মসূচি চলমান

চুয়াডাঙ্গায় এসএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের সহায়তা কেন্দ্রের সহায়তা কর্মসূচি অব্যহত রেখেছে জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা। এসএসসি-সমমান পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য বসার সুব্যবস্থা, প্রয়োজনীয় কলম, পেন্সিল, খাবার স্যালাইন ও পানি সরবরাহের ব্যবস্থা চলমান রয়েছে। এই কর্মসূচি এসএসসি পরীক্ষার শেষ দিন পর্যন্ত চলবে বলে জানিয়েছেন জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।
জানা গেছে, গতকাল রোববার জেলার ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়, চুয়াডাঙ্গা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় ও চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসায় অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা কেন্দ্রসমূহে সহায়তা কেন্দ্রের কার্যক্রম চলমান ছিল। কর্মসূচির আওতায় গতকালও পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের মাঝে কলম, পেন্সিল, খাবার স্যালাইন ও পানি বিতরণ করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি শাহাবুদ্দীন আহম্মেদ।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রোকন জোয়ার্দ্দার, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফুল আলম আশা, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন আলী, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজ লস্কর, আশরাফুল আলম (শিমুল), সামসুজ্জামান শাহিনসহ ছাত্রদলের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল