আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার ও ‘খুনি হাসিনার’ ফাঁসির দাবিতে চুয়াডাঙ্গা পৌর ৮ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় শহরের ফার্মপাড়া মোড় থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলোনিপাড়া মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন পৌর ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আসানুর রহমান মিলন। এসময় উপস্থিত থেকে বক্তব্য দেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক আশাদুল ইসলাম, বিএনপি নেতা মহাম্মদ, সদর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক এমএইচ মস্তফা, সদর উপজেলা যুবদলের সদস্য শাহাবুল, পৌর মৎস্যজীবী দলের যুগ্ম সম্পাদক খলিল, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জমির রহমান।
সমাবেশে বক্তারা বলেন, ‘পতিত আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৬ বছর ধরে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে। বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর দমন-পীড়ন চালিয়ে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার ও খুনি হাসিনার ফাঁসি ছাড়া এ দেশের মানুষ মুক্তি পাবে না।’
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আকাশ, ফার্মপাড়া কলোনি পাড়া মহল্লা কমিটির নেতাকর্মীরা। মিছিলটি নেতৃত্ব ও পরিচালনা করেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহাবুদ্দিন আহমেদ বুদ্দিন। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেত-াকর্মীরাও অংশ নেন।
সমীকরণ প্রতিবেদন