বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সুমাইয়ার বাড়িতে ৫ বছর পর খোঁজ নিতে লোকমোর্চা

  • আপলোড তারিখঃ ২৭-০৪-২০২৫ ইং
সুমাইয়ার বাড়িতে ৫ বছর পর খোঁজ নিতে লোকমোর্চা

দর্শনার পারকৃষ্ণপুর গ্রামের সুমাইয়া ধর্ষণ ও হত্যা ঘটনার দীর্ঘ ৫ বছর পর লোকমোর্চার সদস্যরা গেলেন সুমাইয়ার বাড়িতে। গত শুক্রবার বিকেল সাড়ে ৫টায় দর্শনা থানা শাখার নবগঠিত লোকর্মোচার সভাপতি অধ্যক্ষ আজিজুর রহমান ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বুলেটের নেতৃত্বে সুমাইয়ার বাড়িতে উপস্থিত হয়ে মামলা সংক্রান্ত খোঁজখবর নেন লোকমোর্চার সদস্যরা।

২০২০ সালের ২ ফেব্রুয়ারি পারকৃষ্ণপুর গ্রামের নাছিরুল ইসলামের মেয়ে শিশু সুমাইয়া খাতুন (৬) স্কুল থেকে বাড়ি ফেরার পথে একই গ্রামের নূর ইসলামের ছেলে মোমিনুল ইসলাম (২১) তার মুখ চেপে ধরে তুলে নিয়ে যায়। পরে পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের সামনে মাঠের একটি শিমখেতে হাত-পা বেঁধে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করেন। শিশু সুমাইয়ার লাশ উদ্ধারের পর পারকৃষ্ণপুর গ্রামের শতশত নারী-পুরুষ প্রতিবাদ ও ক্ষোভ জানান। গ্রাম জুড়ে লাগাতার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়। এখবর পেয়ে জেলা লোকমোর্চার সভাপতি অ্যাড. সাবেক (পিপি) প্রয়াত আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক অ্যাড. বিল্লাল হোসেনের নেতৃত্বেও মানববন্ধন করা হয়।

তারপর পেরিয়েছে ৫ বছর ৩ মাস। কিন্তু এর মধ্যে লোকমোর্চা আর সুমাইয়ার মা-বাবার পাশে দাঁড়ায়নি। লোকমোর্চা সব সময় সহযোগিতা করবে বলেও আর খোঁজ রাখেনি অভিযোগ করেন সুমাইয়ার মা পলি খাতুন। তবে, এত বছর পর গত শুক্রবার লোকমোর্চার সদস্যরা উপস্থিত হন সুমাইয়ার বাড়িতে।

এ বিষয় লোকর্মোচার নবগঠিত দর্শনা থানার সভাপতি অধ্যক্ষ আজিজুর রহমান বলেন, ‘আগে কি হয়েছে জানি না। আমাদের নতুন কমিটি আমরা প্রথম সভায় বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছি। সে কারণে এখানে আসা। আমরা দল নিয়ে যা করণীয়, সকল ডকুমেন্ট নিয়ে বসবো। প্রসিকিউটরদের সঙ্গে কথা বলবো। শিশু ও নারী নির্যাতন আদালতের জজের সাথে টিম নিয়ে কথা বলবো। আমরা চাইবো এই নৃশংসতম হত্যা ঘটনার জন্য দোষীর দেশের প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তি যেন নিশ্চিত হয়।’



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল