মেহেরপুর ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোক্তা তৈরির লক্ষ্যে স্বাবলম্বী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে মেহেরপুর আলহেরা মাদরাসা প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মাওলানা তাজউদ্দীন খান। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন সদর উপজেলা উপদেষ্টা সোহেল রানা।
অনুষ্ঠানে উপস্থিত বাদল শেখ, ইয়ামিন, ইয়ারুল হক, আজিজুল হক, সাদ্দাম হোসেন, সিদ্দিক আলী, নিয়ামত আলী, আব্দুস সালাম, আব্দুল মান্নান, খাদেম আলী, আব্দুল্লাহ কালু এবং আলমগীর হোসেনের হাতে ১ লাখ ৩ হাজার ৫ টাকার মূল্যের ছাগল, মুরগি, আলু, পেঁয়াজ, গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন উপকরণ তুলে দেওয়া হয়।
ফাউন্ডেশনের সভাপতি খালেদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা ইকবাল হোসেন, পৌরসভার উপদেষ্টা সোহেল রানা ডলার, আন নুর ফাউন্ডেশনের পরিচালক আল আমিন ইসলাম এবং ব্যবসায়ী শাহিন খান।
সমীকরণ প্রতিবেদন