বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় জামায়াতের গণ-সমাবেশে জেলা আমির রুহুল আমিন

  • আপলোড তারিখঃ ২৭-০৪-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় জামায়াতের গণ-সমাবেশে জেলা আমির রুহুল আমিন

চুয়াডাঙ্গায় বিভিন্ন স্থানে গণ-সমাবেশে জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলার আমির অ্যাড. রুহুল আমিন বলেছেন, ‘আমরা দেশ পরিচালনায় আমরা দক্ষ জনবল তৈরি করতে চাই।’ গতকাল শনিবার চুয়াডাঙ্গা পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ড জামায়াত আয়োজিত বেলগাছি রেলগেটে গণসংযোগ পক্ষ পালন উপলক্ষে আয়োজিত গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্ড জামায়াতের সভাপতি গাজী আনাস। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াদের সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, জেলা অর্থ সম্পাদক কামাল উদ্দিন এবং চুয়াডাঙ্গা পৌর শাখার আমীর অ্যাডভোকেট হাসিবুল ইসলাম।

গণ-সমাবেশে রুহুল আমিন আরোও বলেন, ‘জামায়াতের অগ্রযাত্রাকে রুখে দিতে অতীতে যারা ষড়যন্ত্র করেছে, তাদের পরিণতি দেশের মানুষ দেখেছে। ভবিষ্যতেও যদি কেউ বাধা দেওয়ার চেষ্টা করে, তাদের পরিণতিও একই হবে।’

তিনি বলেন, জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার রাজনীতি করে। মানুষের ভাত ও ভোটের অধিকার আদায়ে জামায়াত কখনো রাজপথ ছেড়ে পালিয়ে যায়নি। যারা সভায় উপস্থিত থাকতে পারেননি, তাদের কাছেও আমাদের কথা পৌঁছে দিতে হবে।

তিনি আরও বলেন, ‘আমরা দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য রাজনীতি করি না, অর্থ উপার্জনের জন্যও নয়। যারা সোনার বাংলা বানাতে গিয়ে চোরের বাংলা বানিয়েছে, সবুজ বাংলা বানাতে গিয়ে তলাবিহীন ঝুড়ি বানিয়েছে, ডিজিটাল বাংলা বানাতে গিয়ে রাক্ষুসে বাংলা বানিয়েছে, তাদের ফলাফল সবাই দেখেছে।’

তিনি বলেন, ‘আমরা সোনার টুকরা ব্যাংক তৈরি করেছিলাম, তারা ক্ষমতায় এসে তা নিঃশেষ করে দিয়েছে। আমরা মাদরাসা প্রতিষ্ঠা করেছি-তামিরুল মিল্লাত এখন দেশের শীর্ষ মাদরাসা। মেডিক্যাল ভর্তি কোচিং ‘রেটিনা’ এখন দেশের অন্যতম সেরা কোচিং সেন্টার। চিকিৎসার জন্য প্রতিষ্ঠিত ইবনে সিনা এখন দেশের শীর্ষস্থানীয় হাসপাতাল।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর জামায়াতের নায়েবে আমির মাহবুব আসিক শফি ও আনোয়ার হোসেন, সেক্রেটারি মোস্তফা কামাল, সহকারী সেক্রেটারি ইমরান হোসেন, পৌর কর্মপরিষদ সদস্য দেলোয়ার হোসেনসহ ৮ নম্বর ওয়ার্ডের নেতারা।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল