বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বিজিবির অভিযানে ভারতীয় মদ, ফেনসিডিল ও হেরোইন উদ্ধার

  • আপলোড তারিখঃ ২৫-০৪-২০২৫ ইং
বিজিবির অভিযানে ভারতীয় মদ, ফেনসিডিল ও হেরোইন উদ্ধার

জীবননগর ও মহেশপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৮ বিজিবি) অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে। গত বুধ ও গতকাল বৃহস্পতিবার পৃথক অভিযানে তারা মদ, ফেনসিডিল ও হেরোইন উদ্ধার করে।

জানা গেছে, গত বুধবার রাতে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকা মো. শাহার আলীর আমবাগানে হাবিলদার শ্রী অমল কুমারের নেতৃত্বে অভিযান চালিয়ে আসামিবিহীন অবস্থায় ১৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পরদিন দুপুর ১২টা ৩০ মিনিটে গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা গোয়ালপাড়া গ্রামের পাকা রাস্তায় হাবিলদার মো. কামরুল হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে আসামিবিহীন অবস্থায় ২৭ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

একই দিন ভোর ৪টা ৪০ মিনিটে কুসুমপুর বিওপির পিপুলবাড়ীয়া গ্রামের আম বাগানে হাবিলদার শিশির কুমার হালদারের নেতৃত্বে অভিযানে ৪৮৫ পিস ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস উদ্ধার করা হয়। এছাড়া সন্ধ্যা ৬টা ৫৫ টায় মহেশপুর ব্যাটালিয়নের সদর থেকে হাবিলদার মো. শহর আলীর নেতৃত্বে কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের ‘ঙ’ বগিতে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১ দশমিক ১২৫ কেজি হেরোইন উদ্ধার করা হয়।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল