শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার ঘটনায় দুজন গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ২৫-০৪-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার ঘটনায় দুজন গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ। গত বুধবার দিবাগত রাতে শহরের সাতভাই পুকুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার মুক্তি পাড়ার আব্দুস ছালামের ছেলে ইবনে হাছিব ওরফে সুজন (৩১) ও একই এলাকার পোস্ট অফিস পাড়ার মতৃ গোলাম রহমান সুলতান ওরফে বাবু (৫০)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শরিয়ত উল্লাহসহ সঙ্গীয় ফোর্স নিউ মার্কেটের পাশে সাতভাই পুকুর পাড় এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় সুজন ও সুলতানকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নেন। তারা বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার ঘটনার সাথে জড়িত ছিল বলে জানায় পুলিশ। গতকাল সংশ্লিষ্ট মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ কর হয়।

বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার ঘটনায় গত বছরের ৩ অক্টোবর হাসনাত জাহান খুশবু বাদী হয়ে সদর থানার একটি মামলা দায়ের করেন। ওই মামলাতে ইতিপূর্বে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। গত বুধবার গোপন সূত্রে খবর পেয়ে এই দুজনকে গ্রেপ্তার করা হয়। সংশ্লিষ্ট মামলায় তাদের আজ বৃহস্পতিবার (গতকাল) আদালতে সোপর্দ করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনা অনুষ্ঠানে শরীফুজ্জামান