বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহ পেশাজীবী অধিকার পরিষদের কমিটি গঠন

  • আপলোড তারিখঃ ২৫-০৪-২০২৫ ইং
ঝিনাইদহ পেশাজীবী অধিকার পরিষদের কমিটি গঠন

গণঅধিকার পরিষদের পেশাজীবীদের সংগঠন পেশাজীবী অধিকার পরিষদের ঝিনাইদহ জেলা কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে অগ্রণী ব্যাংকের কর্মকর্তা মো. রাসেল আহমেদ ও সাধারণ সম্পাদক হিসেবে ইমরান হোসেন সজীব মনোনীত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার পেশাজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি অ্যাড. মো. খালিদ হোসেন ও সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক জাফর মাহমুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। ৬১ সদস্যবিশিষ্ট কমিটিতে সহসভাপতি পদে নজরুল ইসলাম, ডা. মো. ইমরুস চৌধুরী, রওশন ইসলাম, ওহিদুল ইসলাম, পল্লব ইসলাম, এস এম জাহাঙ্গীর মনোনীত হয়েছেন।

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে রাশিদুল ইসলাম, নুরাঙ্গীর হোসেন, লিটন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক পদে জসিম উদ্দিন, কোষাধ্যক্ষ পদে তুহিন মিয়া, রায়হান আলী, কামরুল হাসান, শিমুল হোসেন, এসকে. শুভ, সোহেল রানা, সহ-কোষাধ্যক্ষ পদে মাসুম বিল্লাহ আজাদি, দপ্তর সম্পাদক পদে আজানূর রহমান, সহ-দপ্তর সম্পাদক পদে শেখ বাপ্পী আহম্মেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে এসএম সাজাহান, শিক্ষা বিষয়ক সম্পাদক পদে আব্দুল লতিফ, মহিলা বিষয়ক সম্পাদক পদে জান্নাতুল ফেরদোসী সিমা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে পিকুল ইসলাম মনোনীত হয়েছেন। নবগঠিত কমিটি আগামী এক বছরের জন্য গণঅধিকার পরিষদের সহযোগী সংগঠন হিসেবে কাজ করবে।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল