বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় অ্যাড. মমতাজ খাতুনের স্মরণে কোর্ট রেফারেন্স ও শোক সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২৫-০৪-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় অ্যাড. মমতাজ খাতুনের স্মরণে কোর্ট রেফারেন্স ও শোক সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা জজ কোর্টের আইনজীবী মমতাজ খাতুনের স্মরণে কোর্ট রেফারেন্স ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা ও দায়রা জজ আদালতের এজলাসে কোর্ট রেফারেন্স ও পরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে শোক সভা অনুষ্ঠিত হয়। জেলা ও দায়রা আকবর আলী শেখ কোর্ট রেফারেন্সে সভাপতিত্বে করেন। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আহসান আলীর সঞ্চালনায় পবিত্র কুরআন থেকে তিলওয়াত করেন অ্যাড. মাহতাব হোসেন। মরহুম অ্যাড. মমতাজ খাতুনের জীবনবৃত্তান্ত পাঠ করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি সাঈদ মাহমুদ শামিম রেজা ডালিম। অনুষ্ঠানে জেলা ও দায়রা জজ আকবর আলী শেখ মরহুম মমতাজ খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং মরহুমের পরিবারে সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন অ্যাড. মোসলেম উদ্দিন।

পরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অ্যাড. মমতাজ খাতুনের মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি সাঈদ মাহমুদ শামিম রেজা ডালিমের সভাপতিত্বে সভায় সিনিয়র আইনজীবী সেলিম উদ্দিন খান, এস এম আসাদুজ্জামান গণি সালাম, আকরাম হোসেন, এম এম শাহজাহান মুকুল, ওয়াহেদুজ্জামান বুলা, সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, আব্দুল খালেক, আ স ম আব্দুর রউফ, বেলাল হোসেন, আকসিজুল ইসলাম রতন, মইন উদ্দিন মইনুল, মানি খন্দকার ও জিল্লুর রহমান জালাল আলোচনায় অংশ নেন।
সভায় সহকর্মী আইনজীবীরা বলেন, মরহুম আইনজীবী মমতাজ খাতুন অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তাকে নিজ গুণে ক্ষমা করে দেবেন। আইনজীবী সমিতি তার পরিবারের সাথে আছে। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাকে যেন বেহেস্ত নসিব করেন। তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একজন সক্রিয় সদস্য ছিলেন।

প্রসঙ্গত, চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড়ের বঙ্গজপাড়ার বাসিন্দা অ্যাড. মমতাজ খাতুন ১৯৬৩ সালে ১১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮০ সালে এসএসসি, ১৯৮৪ সালে চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে এইচএসসি এবং ১৯৮৬ সালে চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে স্নাতক পাশ করেন। এরপর বাংলাদেশ বার কাউন্সিল থেকে ১৯৯৬ সালের ৩১ আগস্ট এনরোলমেন্ট প্রাপ্ত হন এবং ২০০০ সালের ২ আগস্ট চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন। গত বুধবার সন্ধ্যায় দৌলতদিয়াড় নিজ বাসভবনে হ্নদরোগে আক্রান্ত হয়ে মমতাজ খাতুন ইন্তেকাল করেন এবং রাতেই পাশর্^বর্তী জামে মসজিদে জানাজা শেষে তাকে দাফন করা হয়।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল