বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার নবীননগরে বিষপান করে বৃদ্ধার আত্মহত্যা

  • আপলোড তারিখঃ ২৫-০৪-২০২৫ ইং
চুয়াডাঙ্গার নবীননগরে বিষপান করে বৃদ্ধার আত্মহত্যা

চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নবীননগর গ্রামের আলমসাধু চালক নুরু ইসলামের স্ত্রী ও সরোজগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মুকুলের মা আনজিরা খাতুন (৬৫) ঘাস মারা বিষপাণ করে আত্মহত্যা করেছেন। জানা গেছে আনজিরা খাতুন দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক অশান্তির মধ্যে ছিলেন। গতকাল বৃহস্পতিবার তিনি সকলের অজান্তে বাড়িতে থাকা ঘাস মরা বিষপান করেন। পরিবারের লোকজন টের পেয়ে দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতির কারণে রাজশাহী মেডিকেল কলেজের রেফার্ড করেন। রাজশাহী নেয়ার পথে সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
সরোজগঞ্জ ক্যাম্প ইনচার্জ এসআইআজগর ফরাজী বলেন, লাশের বাদী না থাকাই ময়নাতদন্ত ছাড়াই লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল মাগরিবের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল