জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল হক মিলনের পিতা ভাদু বিশ্বাস ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল বৃহস্পতিবার ভোর ৬টায় আন্দুলবাড়ীয়া পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদের সামনে অবস্থিত নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ৫ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। গতকাল বিকেল সাড়ে পাঁচটায় আন্দুলবাড়ীয়ার পীর হযরত খাঁজা পরেশ সাহেবের রওজা, কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহ্ ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে উক্ত কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন করা হয়।
সমীকরণ প্রতিবেদন