খুলনা বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সদস্যসচিব নির্বাচিত হয়েছেন চুয়াডাঙ্গার সন্তান এবং চুয়াডাঙ্গা জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি খাজা নাসির উদ্দিন শান্তি। এই অসামান্য অর্জনের জন্য চুয়াডাঙ্গা জেলা ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে খাজা নাসির উদ্দিন শান্তিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ইটভাটা মালিক সমিতির নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব, সহসভাপতি আসিরুল ইসলাম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আকুল, কোষাধ্যক্ষ আবেদুদ্দোজা ক্যাবলসহ নির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সমীকরণ প্রতিবেদন