বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর ও মহেশপুর সীমান্তে মাদক ও কসমেটিক্স উদ্ধার

  • আপলোড তারিখঃ ২৪-০৪-২০২৫ ইং
জীবননগর ও মহেশপুর সীমান্তে মাদক ও কসমেটিক্স উদ্ধার


জীবননগর ও মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবি পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিল, মদ ও কসমেটিক উদ্ধার করেছে। এছাড়া অভিযানে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৮ জন বাংলাদেশি নাগরিক এবং ১ জন দালালকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার ও গতকাল বুধবার (২২ ও ২৩ এপ্রিল) মহেশপুর ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন বিওপি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জানা গেছে, গত মঙ্গলবাররাত আনুমানিক ১০টায় রাজাপুর বিওপির আওতায় সিংনগর গ্রামের একটি আমবাগানে হাবিলদার মো. আবুল হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে ৩৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এছাড়া গতকাল বুধবার ভোর ৩টার দিকে উথলী বিওপির অধীন সন্তোষপুর মাঠপাড়ায় হাবিলদার মো. আলমগীর হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ৪৮৫ পিস ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট। একই দিনই ভোর ৩টা ৫০ মিনিটে মাটিলা বিওপির অধীন মাটিলা মাঠপাড়ায় সুবেদার শরীফ মনিরুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে নদীর পাড় থেকে উদ্ধার করা হয় ৬৩ বোতল ভারতীয় মদ এবং ১৮ বোতল বিয়ার। এছাড়া ২২ এপ্রিল সন্ধ্যায় মাধবখালী বিওপির আওতায় মাধবখালী গ্রামের একটি আমবাগানে নায়েক মো. কামাল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ১৮৮ পিস ভারতীয় কসমেটিক উদ্ধার করা হয়।

এদিকে, গতকাল বুধবার সকালে খোশালপুর বিওপির আওতায় নিয়মিত টহল চলাকালে মাইলবাড়িয়া ও খোশালপুর গ্রামে অভিযান চালিয়ে ৭ জন বাংলাদেশি নাগরিককে (পুরুষ-৩, নারী-৪) আটক করা হয়। তাদের সকলকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। একই দিনে সন্ধ্যায় কুসুমপুর বিওপির অধীন চাপাতলা গ্রামে নিয়মিত টহলে হাবিলদার মো. নুরুজ্জামান হাওলাদারের নেতৃত্বে মানবপাচারে সহায়তাকারী ১ জন দালাল ও ১ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। তাদের বিরুদ্ধেও মামলা দায়েরপূর্বক থানায় হস্তান্তর করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল