বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর তারিনীবাসে বিষপানের দুদিন পর নারীর মৃত্যু

  • আপলোড তারিখঃ ২৪-০৪-২০২৫ ইং
জীবননগর তারিনীবাসে বিষপানের দুদিন পর নারীর মৃত্যু

জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের তারিনীবাসে স্বামীর ওপর অভিমান করে বিষপান করা দুই সন্তানের জননী রহিমা খাতুন (৩৫) মারা গেছেন। গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর তার মৃত্যু হয়। গ্রামবাসী সূত্রে জানা যায়, তারিনীবাস গ্রামের রহিলের ছেলে সাইদুল ইসলামের সাথে একই ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের নজির আহম্মদের মেয়ের প্রায় ২২ বছর আগে বিয়ে হয়। তাদের ঘরে দুটি সন্তান জন্ম গ্রহণ করে। গত রোববার সকালে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে সাইদুল ইসলাম কৃষিকাজের জন্য মাঠ চলে যান। এসময় রহিমা খাতুন ঘাস পুড়া বিষপান করেন।

রহিমার স্বামী সাইদুল ইসলাম বলেন, রহিমা খাতুন অত্যন্ত রাগী হওয়ার কারণে সাংসারিক কারণে বিভিন্ন সময়ে ঝগড়া হতো। ঘটনার সময় আমি মাঠে ছিলাম। সেখান থেকে সংবাদ পেয়ে বাড়িতে এসে বিষয়টা বুঝতে পেরে তাকে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সাথে সাথে যশোর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। ওখানেই চিকিৎসা চলছিল। সেখানেও অবস্থার অবনতি হলে গত মঙ্গলবার খুলনা সদর হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম। তবে পথে তার মৃত্যু হয়।
বিষয়টি নিয়ে জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) রিপন হোসেনের সাথে কথা বললে তিনি জানান, ‘আমরা সংবাদ পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে রহিমা খাতুনের মৃত্যুর বিষয়ে তার স্বামী এবং বাবা-মার সাথে কথা বলি। তারা বলেন, আমাদের মেয়ে খুব রাগী ছিলেন। হয়তোবা তাদের স্বামী-স্ত্রীর মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হতে পারে। এই মৃত্যুতে আমাদের কোনো অভিযোগ নেই।’
তিনি আরও বলেন, পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়াই দাফন করার আবেদন করে। পরিবারের অনুরোধে আর নিহতের শরীরে কোনো ধরনের নির্যাতনের আলামত না থাকায় জীবননগর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করে দাফনের অনুমতি দেওয়া হয়।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল