জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন জামায়াত ইসলামীর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বাদ আসর সীমান্ত ইউনিয়নের হরিহরনগর বাজারে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। মো. জহুর আলমের সঞ্চালনায় ও সীমান্ত ইউনিয়ন জামায়াতের আমির মো. আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা মো. মহি উদ্দিন।
সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মাহফুজুর রহমান, জেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা ইসরাইল হোসেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমান, উপজেলা নায়েবে আমির হাফেজ বেলাল হোসেন, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক, মো. আব্দুস সালাম, মো আতিয়ার রহমান, উপজেলা যুব বিভাগের সভাপতি মো. মাজেদুর রহমান লিটন প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন